সমীর হোসেন, দিনহাটা: চুরি যাওয়া লিথিয়াম ব্যাটারি উদ্ধার, সাহেবগঞ্জে গ্রেফতার যুবকের হেফাজত থেকেই মিলল চুরি যাওয়া সামগ্রী।
চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলো পুলিশ
কোচবিহারের সাহেবগঞ্জ থানার একটি চুরি সংক্রান্ত মামলায় অভিযুক্ত যুবকের হেফাজত থেকে চুরি যাওয়া লিথিয়াম ব্যাটারি উদ্ধার করল পুলিশ। চুরির তদন্তে নেমে গত ৩০শে আগস্ট এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এরপর ৬ দিনের হেফাজতে নেয় পুলিশ।
৬ দিনের হেফাজতে নেয় পুলিশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহেবগঞ্জ থানার মামলা নম্বর ৪৭৭/২৬, তারিখ ২৮ আগস্ট ২০২৬, ভারতীয় ন্যায় সংহিতার ৩০৩(২)/৩১৭(২) ধারায় এই মামলা রুজু হয়। ঘটনার তদন্তে নেমে গত ৩০ আগস্ট আশরাফুল শেখ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সে সাহেবগঞ্জ থানার অন্তর্গত সচিনন্দন এলাকার বাসিন্দা। গ্রেফতারের পর আদালতের নির্দেশে অভিযুক্তকে ছয় দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
তদন্তে সাফল্য পুলিশের
পুলিশ হেফাজতে থাকাকালীন বুধবার, ২ সেপ্টেম্বর, অভিযুক্ত আশরাফুল শেখের কাছ থেকে চুরি যাওয়া একটি Livguard Lithium Battery (Li-ion) উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যাটারিটির ক্ষমতা ৫১ ভোল্ট, ১০০ অ্যাম্পিয়ার আওয়ার বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং চুরি যাওয়া সামগ্রীর সঙ্গে অভিযুক্তের সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে সাহেবগঞ্জ থানার পুলিশ।