মা আসছে ...

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মেলোনি, ‘বন্ধু’ জর্জিয়াকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর

pm modi congratulated to meloni
Picture: SE


আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ একলব্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধ-উত্তর ইতালির ইতিহাসে টানা সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার এক নতুন নজির গড়লেন জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)। ইতালি সরকারের মসনদে টানা ১,৪১৩ দিন পার করে তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ঐতিহাসিক রেকর্ড ভেঙে দিয়েছেন। ঐতিহাসিক এই অর্জনের পর ইতালির প্রধানমন্ত্রীকে উষ্ণ বার্তা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


প্রধানমন্ত্রী মেলোনীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

সমাজমাধ্যমে মেলোনিকে শুভেচ্ছা জানিয়ে মোদী লিখেছেন, ‘‘ইটালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে একটানা দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ায় আমার বন্ধু মেলোনিকে অভিনন্দন। এই নজির হল তাঁর নেতৃত্বের প্রতি ইটালির জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।’’ 


‘আমার বন্ধু প্রধানমন্ত্রী মেলোনিক অনেক শুভেচ্ছা জানাই, যুদ্ধোত্তর ইটালিতে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। ইটালির মানুষ তাঁর উপর কতখানি আস্থা রাখেন, তার প্রমাণ মিলল এই নজির থেকে। ভারত এবং ইটালির সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে মেলোনির বন্ধুত্বের ভূমিকা অপরিসীম। দুই দেশের জন্য সমৃদ্ধিশালী ভবিষ্যৎ গড়তে আমাদের এই বন্ধুত্ব আরও এগিয়ে নিয়ে যাব। ভবিষ্যতের জন্য মেলোনিকে অনেক শুভেচ্ছা।’



দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথাও উল্লেখ করেলেন মোদী

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথা তুলে ধরে মোদী আরও জানান যে, ভারত ও ইতালির মধ্যকার ‘স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা বিশেষ কৌশলগত সম্পর্ক জোরদার করতে মেলোনির বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনেও দুই দেশের সমৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী লিখেছেন, ‘‘দু’দেশের জনগণের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখাতে আমি উন্মুখ।’’ এর পরেই মোদীর মন্তব্য, ‘‘আগামী বছরগুলিতে তাঁর সাফল্যের ধারা যাতে অব্যাহত থাকে, সে জন্য আমার আন্তরিক শুভকামনা জানাই।’’



বার্লুসকোনির রেকর্ড স্পর্শ ও রাজনৈতিক স্থায়িত্ব

ইতালিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাজনৈতিক অস্থিরতা এবং ঘনঘন সরকার পরিবর্তনের দীর্ঘ ইতিহাস রয়েছে (গত ৮ দশকে প্রায় ৬৮টি সরকার গঠিত হয়েছে)।

  • ২০২২ সালের অক্টোবর মাসে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেলোনি।
  • সম্প্রতি ইতালির প্রশাসনে টানা ১,৪১৩ দিন অতিক্রম করে তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সিলভিও বার্লুসকোনির (১,৪১২ দিন) গড়া টানা শাসনের রেকর্ড ভেঙে ইতালিকে এক নজিরবিহীন রাজনৈতিক স্থায়িত্ব প্রদান করেছেন।


Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in