মা আসছে ...

৮৬ গ্রাম ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো সাহেবগঞ্জ পুলিশ

sahebganj police arrested one with yaba tablet
Picture: SE


সমীর হোসেন, সাহেবগঞ্জ: কোচবিহারের সাহেবগঞ্জ থানার অন্তর্গত উত্তর কারালা এলাকায় অভিযান চালিয়ে ৮৬ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। ঘটনায় বাবলু শেখ (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


৮৬ গ্রাম ইয়াবা সহ গ্রেফতার 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিট থেকে রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত উত্তর করালা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বাবলু শেখের কাছ থেকে চারটি প্যাকেটে থাকা মোট ৮৬ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি সাহেবগঞ্জ থানার সুকারুরকুঠি এলাকার বাসিন্দা।


মোটরসাইকেল হেফাজতের পাশাপাশি গ্রেফতার ১

অভিযানের সময় উপস্থিত ছিলেন সাহেবগঞ্জের বিডিও এবং সাহেবগঞ্জ থানার ওসি। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি একটি Pulsar 125 মোটরসাইকেলও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।



মামলা রুজু পুলিশের 

ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি, ধৃতকে আদালতে পেশ করার প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ এমনটাই পুলিশ সূত্রে খবর। 

সাংবাদিক-সমীর হোসেন

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সাংবাদিকতা জগতে পা রাখেন এবং বর্তমানে এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত।

editor@sangbadekalavya.in