সমীর হোসেন, দিনহাটা: সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায়ের এসসি সার্টিফিকেট জাল বলে অভিযোগ তুলে তাঁর সার্টিফিকেট বাতিল এবং বিধায়ক পদ খারিজের দাবি জানাল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন।
SDO-র দ্বারস্থ আশুতোষ বর্মা
মঙ্গলবার দিনহাটা মহকুমা শাসকের সঙ্গে দেখা করে এ বিষয়ে লিখিতভাবে দাবি জানান সংগঠনের নেতা তথা সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। সার্টিফিকেট বাতিল ও বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছে সংগঠন এমনটাই জানান তারা।
সঙ্গীতা রায় বসুনিয়ার বিধায়ক পদ খারিজের দাবি
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সঙ্গীতা রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সংগঠনের অভিযোগ, সিতাই বিধানসভা কেন্দ্রটি তফসিলি জাতি (এসসি) প্রার্থীদের জন্য সংরক্ষিত। অথচ তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের কাছে যে এসসি সার্টিফিকেট জমা দিয়েছিলেন, সেটি জাল বলে দাবি তাদের।
সার্টিফিকেট বাতিলের দাবি
তাঁদের আরও দাবি, অভিযোগের বিষয়টি তদন্ত করে ওই এসসি সার্টিফিকেট বাতিল করা হোক। একইসঙ্গে সঙ্গীতা রায়ের বিধায়ক পদ খারিজ করে সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ব্যবস্থা করা হোক।