দিনহাটা: বর্তমান যুগে যখন চতুর্দিকে স্বার্থপরতার ছবি দেখা যায়, ঠিক তখনই রাস্তায় হারিয়ে যাওয়া মোবাইল সঠিক মালিকের হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার এক অনন্য নজির গড়লেন দিনহাটার (Dinhata News) এক শিক্ষক। তাঁর নাম তনুময় দেবনাথ। তাঁর এই সততায় মুগ্ধ স্থানীয় বাসিন্দারা (Good News Bengali)।
শিক্ষক দিবসের দিন কুড়িয়ে পান মোবাইল
জানা গিয়েছে, শিক্ষক দিবসের দিন কোচবিহার থেকে বাড়ি ফেরার পথে দেওয়ানহাট এলাকায় (Dewanhat Cooch Behar) রাস্তায় পড়ে থাকা একটি মোবাইল দেখতে পান দিনহাটার শিক্ষক তনুময় দেবনাথ (Teacher Tanumoy Debnath)। তিনি তৎক্ষণাৎ মোবাইলটি কুড়িয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। এরপর মোবাইলের প্রকৃত মালিক চন্দন সরকার কোনওভাবে তনুময়বাবুর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। পরিচয় ও মালিকানা নিশ্চিত হওয়ার পর আজ চন্দন সরকারের হাতে তাঁর হারিয়ে যাওয়া মোবাইলটি (Lost Mobile Returned) হাসিমুখে তুলে দেন ওই শিক্ষক।
মোবাইল ফিরে পেয়ে আনন্দিত মালিক
হারিয়ে যাওয়া শখের ও প্রয়োজনীয় মোবাইলটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত চন্দন সরকার। তাঁর দাবি, ওই মোবাইলে তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির পাশাপাশি তাঁর ছেলের মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ পিডিএফও সংরক্ষিত ছিল। তাই মোবাইলটি হারিয়ে যাওয়ায় তিনি চরম দুশ্চিন্তায় ছিলেন।
মোবাইল ফিরে পেয়ে আবেগম্লুত চন্দন সরকার বলেন, “মোবাইলটা ফিরে পেয়ে আমি যে কতটা আনন্দিত, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। সমাজে এখনও যে এমন সৎ মানুষ রয়েছেন, তা প্রমাণ করে দিলেন শিক্ষক মহাশয়।”
খুশি মোবাইল কুড়িয়ে পাওয়া শিক্ষকও
অন্যদিকে, অপরের হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস ফিরিয়ে দিতে পেরে শিক্ষক তনুময় দেবনাথ জানান, “মোবাইলটা ফিরিয়ে দিতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। কারণ, আমি জানতে পারি মোবাইলটির মধ্যে ওই ব্যক্তি এবং তাঁর ছেলের পড়াশোনার অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল। এটা আমার কর্তব্য ছিল।”
শিক্ষক দিবসের দিন মোবাইলটি কুড়িয়ে পাওয়া, আর পরের দিন সেটি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া—তনুময় দেবনাথের এই উদ্যোগ যেন শিক্ষকতার পাশাপাশি মানবিকতারও (Humanity Example) এক সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকল দিনহাটাবাসীর কাছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. হারানো মোবাইলটি কে কুড়িয়ে পেয়েছিলেন?
শিক্ষক দিবসের দিন কোচবিহার থেকে বাড়ি ফেরার পথে দেওয়ানহাট এলাকায় মোবাইলটি কুড়িয়ে পান দিনহাটার শিক্ষক তনুময় দেবনাথ।
২. মোবাইলের প্রকৃত মালিক কে ছিলেন?
মোবাইলটির প্রকৃত মালিক ছিলেন চন্দন সরকার, যিনি পরে শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে নিজের মোবাইল ফেরত পান।
৩. মোবাইল হারিয়ে যাওয়ায় মালিক কেন বেশি চিন্তিত ছিলেন?
মালিকের দাবি, ওই মোবাইলে তাঁর বেশ কিছু ব্যক্তিগত গুরুত্বপূর্ণ নথির পাশাপাশি তাঁর ছেলের মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ পিডিএফ সংরক্ষিত ছিল, যে কারণে তিনি চরম চিন্তিত ছিলেন।