মা আসছে ...

প্যারা টিচার, শিক্ষাবন্ধু ও বন সহায়কদের একধাক্কায় ৫ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

para teacher, forest guard, educators sallary hike
Picture: SE


কলকাতা, সংবাদ একলব্য: রাজ্য সরকারি কর্মী ও চুক্তিভিত্তিক শিক্ষা-কর্মীদের জন্য বড় উপহার দিল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নবান্নে আয়োজিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রাথমিক ও উচ্চ-প্রাথমিকের প্যারা টিচার (অংশকালীন শিক্ষক), শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, বন সহায়ক এবং ফরেস্ট গার্ড সহ এক একাধিক ক্যাটাগরির কর্মীদের একধাক্কায় বেতন ও পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন এই বর্ধিত কাঠামো আগামী ১ নভেম্বর থেকে কার্যকর করা হবে।


প্যারা টিচার ও শিক্ষা কর্মীদের নতুন বেতন কাঠামো

শিক্ষা দপ্তরের অধীনে কাজ করা বিভিন্ন ক্যাটাগরির কর্মীদের মাসিক বেতন ৫,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে:

প্রাথমিক স্তরের প্যারা টিচার: প্রাথমিকে কর্মরত ২০,৩৪৩ জন প্যারা টিচারের বেতন ১১,৯৪১ টাকা থেকে বাড়িয়ে ১৬,৯৪১ টাকা করা হয়েছে।

আপার প্রাইমারি প্যারা টিচার: উচ্চ-প্রাথমিক স্তরের ২১,৮৪৯ জন প্যারা টিচারের বেতন ১৫,৫২৩ টাকা থেকে বাড়িয়ে ২০,৫২৩ টাকা করা হলো।

শিক্ষাবন্ধু ও স্পেশাল এডুকেটর: শিক্ষাবন্ধুর এবং স্পেশাল এডুকেটরদের ভাতা ৫০০০ টাকা করে বাড়ানোর ঘোষনা করা হয়েছে। 

এসএসকে ও এমএসকে: এসএসকে-র সহায়ক এবং এমএসকে-র সহায়কের  মাসিক ভাতা ৫,০০০ টাকা করে বাড়ানো হয়েছে।

ম্যানেজমেন্ট স্টাফ: ম্যানেজমেন্ট কর্মীদের ক্ষেত্রে বেতনভেদে ৫,০০০ টাকা করে বাড়ানোর ঘোষনা করা হয়েছে। 


বন দপ্তর ও প্রাক্তন বিধায়কদের সুযোগ-সুবিধা

শিক্ষা ক্ষেত্রের পাশাপাশি পরিবেশ ও বন দপ্তরের সঙ্গে যুক্ত কর্মীদেরও বড় আর্থিক স্বস্তি দেওয়া হয়েছে:

বন সহায়ক ও ফরেস্ট গার্ড: ১,৫০০ জন বন সহায়কদের বেতন মাসে ২,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পূর্বে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী ফরেস্ট গার্ডদের ভাতার পরিমাণ মাসে ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে।

প্রাক্তন বিধায়কদের উৎসবের উপহার: বিধানসভার প্রাক্তন সদস্যদের বিশেষ চিকিৎসার সুবিধার্থে তাঁদের বার্ষিক মেডিক্যাল বিল বৃদ্ধি করা হয়েছে। 


নতুন বিল অনুমোদন দেওয়া হয়েছে

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং অশিক্ষকদের ট্রান্সফার করার জন্য় একটা বিল আনা হচ্ছে। মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ১০ সেপ্টেম্বরের স্পেশাল সেশনে এই বিল পাশ করা হবে।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in