সমীর হোসেন, দিনহাটা: একসাথে পদত্যাগ করল দিনহাটা ২ নং ব্লকের অন্তর্গত শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কুড়িজন পঞ্চায়েত সদস্য। জানা গেছে আগেই ৪ জন সদস্য পদত্যাগ করেছেন।
পদত্যাগ করলো ১৬জন পঞ্চায়েত সদস্য
রাজ্যের পালাবদলের পর ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ ৪ পঞ্চায়েত সদস্য এর আগেই পদত্যাগ করেছে। তারপর পুনরায় বোর্ড গঠন নিয়ে দীর্ঘ টালবাহানা শেষে আজ দিনহাটা 2 নং ব্লক বিডিও অফিসে এসে গ্রাম পঞ্চায়েতের বাকি ১৬ জন পঞ্চায়েত সদস্য পদত্যাগ করলেন।
কেন এই পদত্যাগ?
এই মুহূর্তে কার্যত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য বিহীন হয়ে রইল। পদত্যাগ প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সেকেন্দার আলী বলেন, পদত্যাগ নিয়ে শাসক দলের পক্ষ থেকে চাপের কিছু নেই তবে রাজ্যে পালাবাদলের পর থেকে গ্রাম পঞ্চায়েতে এসে কাজ করতে তারা পারছিলেন না তাই তারা আজ স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
পদত্যাগে নজির
তবে একটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সকল পঞ্চায়েত সদস্য একসাথে পদত্যাগ করায় কার্যত জেলায় একটা নজির সৃষ্টি হল।