সমীর হোসেন, দিনহাটা: দিনহাটার পর এবার এসটিএফের অভিযানে শিলিগুড়ি থেকে আইএসআই চর সন্দেহে গ্রেপ্তার হলো প্রদীপ্ত বোস নামে এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। এপর্যন্ত পাঁচ জন গ্রেফতার।
STF -এর সাফল্য
উল্লেখ্য শুক্রবার পাকিস্তানি গুপ্ত চর সন্দেহে এসটিএফ এর বিশেষ দল সাহেবগঞ্জ থানা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।এদের মধ্যে রশিদুল হক(৩১) দিনহাটা-২ ব্লকের কুরশাহাটের থরাইখানা এলাকার,নুর নাসিরুদ্দিন আলি(৩০) তুফানগঞ্জের চৌখুশির বাসিন্দা এবং সফিকুল ইসলাম(৩২) উওর দিনাজপুরের পাঞ্জিপাড়ার বাসিন্দা।এবং রবিবার একেবারে সীমান্তবর্তী গ্রাম দিঘলটারি থেকে একইভাবে গ্রেপ্তার করা হয় মিঠু রহামনকে।
কি অভিযোগ?
সূত্রের খবর চারজনের বিরুদ্ধেই ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করার অভিযোগ রয়েছে।মনে করা হচ্ছে তাদের পাঠানো এই সিমগুলি পাকিস্তানি গুপ্তচর সংস্থা ভারতবিরোধী নানা কাজে ব্যবহার করে।তবে এদের বিরুদ্ধে আরো একটি গুরুতর অভিযোগ রয়েছে তা হলো জাল টাকা ছড়ানো।
শিলিগুড়ি থেকে গ্রেফতার এক
বৃহস্পতিবার একই অভিযোগে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় প্রদীপ্তকে, এদিন তাকে দিনহাটা আদালতে তোলা হয় হেফাজত চেয়ে। আইএসআই চর সন্দেহে গ্রেফতারের সংখ্যা বেড়ে যাওয়াতে চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে।