দিনহাটায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার এক ব্যক্তি

police arrested man with drugs
মাদক অভিযানে ফের সফল পুলিশ


সমীর হোসেন, দিনহাটা: নম্বর প্লেট বিহীন টোটোয় ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই, ২০২৬) দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জয়গীরবাবাড়ি-১ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। 


নম্বর প্লেট বিহীন টোটোয় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার 

জানা গেছে, ধৃতের নাম মনিরুল মিয়া। তিনি জয়গীরবাবাড়ি-২ এলাকার বাসিন্দা। অভিযোগ, তিনি নম্বরবিহীন একটি টোটোতে করে মাদক পাচার করছিলেন। সেই সময়েই অভিযান চালায় পুলিশ।অভিযানের সময় দিনহাটা-২-এর বিডিও, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন স্বাধীন সাক্ষীরাও। এরপর আইন মেনে তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি জিপলক পাউচে থাকা প্রায় ৭৯ গ্রাম (আনুমানিক ৮০০টি) ইয়াবা ট্যাবলেট এবং ২.৭৫ কেজি গাঁজা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়।


NDPS Act-এ রুজু মামলা

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (NDPS Act) সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

সাংবাদিক-সমীর হোসেন

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সাংবাদিকতা জগতে পা রাখেন এবং বর্তমানে এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত।

editor@sangbadekalavya.in