'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের সমস্ত খবর এক ক্লিকে

প্রত্যেক বিধানসভা কেন্দ্রে নেতাজির নামে সেবাকেন্দ্র চালুর নির্দেশ মুখ্যমন্ত্রীর

cm Subhendu Adhikary
Picture: Internet

  

কলকাতা, সংবাদ একলব্য: বুধবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বিধায়কদের সেবাকেন্দ্র চালু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সেবাকেন্দ্রগুলির নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে করার কথাও জানান তিনি। আর তা করতে পারলে সেবাকেন্দ্র গুলি চালানোর জন্য মিলবে ৩০ হাজার টাকা। এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী। 


প্রত্যেকেই পাবে পরিষেবা 

বুধবার বিধানসভায় ভাষণ দিতে গিয়ে শুভেন্দু বলেন, ‘‘আমাদের রাজ্যে আগে বিধায়কেরা সরকারি দফতর থেকে কাজ করতেন। এখন প্রায় প্রত্যেক বিধায়কের নিজস্ব দফতর আছে। কেউ দলের দফতরকে নিজের দফতর বানিয়েছেন। কেউ আবার নতুন দফতর করেছেন। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বিধায়কদের একটি করে সেবাকেন্দ্র চালু করতে হবে। তার মাধ্যমে নিজেদের এলাকার মানুষকে তাঁরা পরিষেবা দেবেন। যাঁরা তাঁদের ভোট দিয়েছেন, যাঁরা দেননি, প্রত্যেকেই পরিষেবা পাবেন। এই সেবাকেন্দ্রগুলির নাম হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবাকেন্দ্র।’’


নেতাজির ছবি পাঠানো হবে, তা রাখতে হবে সেবাকেন্দ্রে 

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো জানান, প্রত্যেক সেবাকেন্দ্রে পাঠানো হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। তিনি বলেন, রাজ্যের তথ‍্য ও সংস্কৃতি দফতর থেকে বিধায়কদের সেবাকেন্দ্রগুলিতে ধুতি-পাঞ্জাবি পরিহিত নেতাজির একটি করে ছবি পাঠানো হবে। সেবাকেন্দ্রে সেই ছবি রাখতে হবে। শুভেন্দু বলেন, ‘‘এই কাজ করতে পারলেই আমরা মাসে ৩০ হাজার টাকা করে দেব।’’


Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in