Happy Independence Day

আইএসআই চর সন্দেহে ফের আরও এক যুবককে গ্রেফতার, চাঞ্চল্য দিনহাটায়

one arrested dinhata
Picture: নিজস্ব চিত্র

সমীর হোসেন, দিনহাটা: রবিবার দিনহাটা দুই ব্লকের নাজিরহাটের দীঘলটারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই যুবকের নাম মিঠু রহমান। সোমবার এই মিঠু রহমানকে দিনহাটা আদালতে তোলা হয়। বিচারক তার দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সূত্রে জানা গিয়েছে, তার বিরুদ্ধে পাকিস্তানি চরবৃত্তি ছাড়াও জালনোট পাচারের অভিযোগ রয়েছে। 

  

স্বাধীনতা দিবসে ৩ জন গ্রেফতার 

প্রসঙ্গত উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আগের রাতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর এজেন্ট সন্দেহে দিনহাটার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। যাদের গ্রেপ্তার করা হয়েছে সেই তিনজন হল রশিদুল হক, নাসির উদ্দিন এবং শফিকুল। পরদিন অর্থাৎ শনিবার তাদের দিনহাটা আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ হেফাজতে থাকার সময় ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য পুলিশের হাতে আসে। সেই তথ্যের ভিত্তিতে রবিবার রাতে দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাটের দিগলটারি সীমান্ত এলাকা থেকে মিঠু রহমানকে গ্রেফতার করে। 


১০ দিনের পুলিশি হেফাজতে ধৃত

পুলিশ এদিন মিঠুকে দিনহাটা আদালতে তুলে নিজেদের হেফাজত নেওয়ার আবেদন জানায়। জানা গিয়েছে আদালতের তরফ থেকে তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পাকিস্তানের আইএসআই চরবৃত্তি ছাড়াও জাল নোট কারবারের অভিযোগ রয়েছে। সামগ্রিক বিষয় নিয়ে তদন্তে নেমেছে পুলিশের এসটিএফ। 


মোট ধৃত ৪ জন

পাকিস্তানের চরবৃত্তি করার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করতে পেরেছে। জানা গিয়েছে, এদের জিজ্ঞাসাবাদের পর আরো নতুন কোন রহস্য উদঘাটন হতে পারে।

সাংবাদিক-সমীর হোসেন

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সাংবাদিকতা জগতে পা রাখেন এবং বর্তমানে এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত।

editor@sangbadekalavya.in