আরিফ হোসেন, ওকড়াবাড়ী: ওকড়াবাড়ী জাতীয় তরুণ সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আজ শেষ দিনের খেলা তথা ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের মাঠে। এদিনের এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করে জামাতরবশ ফুটবল টিম ও বামনহাট ফুটবল টিম। দুই দলের জোরদার ফুটবল লড়াই উপভোগ করতে ভিড় জমান বহু ফুটবল প্রেমী।
টুর্নামেন্ট জয় জামাদরবস ফুটবল একাডেমির
গত ১৬ই আগস্ট থেকে শুরু হয় এই টুর্নামেন্ট। ১৬ আগস্ট ও ১৮ আগস্ট দুইটি গ্রুপের চারটি করে দলের লড়াই শেষে একটি করে দল ওঠে ফাইনালে। আর সেই ফাইনালে মুখোমুখি হয় বামনহাট যুব সংঘ বি.এন.রায় ফুটবল একাডেমি ও জামাদার বস ফুটবল একাডেমি। দুই দলের জোরদার লড়াই এদিনের খেলায় দেখা যায়। নির্ধারিত সময়ে দুই দলই এক গোল করে দিয়ে সমতা বজায় রাখে। পরে দেওয়া হয় অতিরিক্ত সময়। অতিরিক্ত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শ্যুটে। পেনাল্টিতে জয় ছিনিয়ে নেয় জামাদার বস ফুটবল একাডেমি। জয়ী ও রানার্স দলকে পুরষ্কৃত করার পাশাপাশি পুরো খেলা জুড়ে একাধিক ক্ষেত্রে খেলোয়াড়দের পুরষ্কৃত করা হয়।
উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দিনহাটার বিধায়ক অজয় রায়, ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নবীউল ইসলাম, বিশিষ্ট ক্রীড়াবিদ অজিত চন্দ্র বর্মন সহ একাধিক বিশিষ্ট জন উপস্থিত ছিলেন। আর আজ ফাইনাল ম্যাচের শুভ সূচনা করেন বিমল সিং, ইন্সপেক্টর অফ সিআরপিএফ। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
কি জানালেন জাতীয় তরুণ সংঘের সম্পাদক তোফাজ্জল আলী?
জাতীয় তরুণ সংঘের সম্পাদক তোফাজ্জল আলী জানান, প্রতি বছর আমরা দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজন করে থাকি। এলাকার ও পার্শ্ববর্তী এলাকার যুব সমাজ আজকাল মোবাইলে ব্যস্ত, সেখান থেকে ঘুরে তাঁদের মাঠমুখী করার চেষ্টাই আমাদের লক্ষ্য। এখানে ফুটবলের কোচিং করানো হয় পুরোপুরি বিনামূল্যে। আমরা চাই খেলাধূলায় শিশু থেকে যুবক সকলের স্বাস্থ্য সুস্থ থাকুক।
বিশিষ্টজনেদের মতামত
বিশিষ্টজনেদের কথায়, ওকড়াবাড়ীতে একদিকে যেমন অজিত চন্দ্র বর্মন খো-খো, কবাডি সহ একাধিক ঐতিহ্যবাহী খেলাধুলার প্রশিক্ষণ দিয়ে ওকড়াবাড়ীকে খেলাধুলার সাফল্য পৌঁছে দিয়েছেন তেমনি অন্যদিকে জাতীয় তরুণ সংঘ ও তোফাজ্জল আলী ফুটবল জগতে ওকড়াবাড়ীকে সফল করার লড়াই চালিয়ে দিচ্ছেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।