দিনহাটা ১নং ব্লক পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলো বিজেপি, সভাপতি হলেন চুমকি বর্মন

dinhata 1 block panchayat samity
নিজস্ব চিত্র


সমীর হোসেন, দিনহাটা: বিজেপির দখলে গেল পঞ্চায়েত সমিতি। বিধায়ক অজয় রায়ের উপস্থিতিতে দলীয় নির্দেশ মেনে দিনহাটা ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির কনফারেন্স রুমে হয় বোর্ড গঠন। 


তপতী রায়ের ইস্তফার পর নয়া বোর্ড বিজেপির দখলে

৪৮ আসন বিশিষ্ট দিনহাটা ১ নং ব্লক পঞ্চায়েত সমিতি ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে দখল করে তৃণমূল কংগ্রেস। তখন ৩৪টি আসনে জেতে তৃণমূল এবং ১৪ টি আসনে জয়লাভ করে বিজেপি। সেই সময় সভাপতি নির্বাচিত হন তপতী রায়। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল হয়। ক্ষমতায় বিজেপি আসতেই সভাপতির পদ থেকে ইস্তফা দেন তপতী। এরপর থেকেই বিভিন্ন প্রশাসনিক কাজে দেখা যায় অচল অবস্থা। ব্লক প্রশাসনের নির্দেশে অবশেষে বোর্ড গঠনের কাজ শুরু হয়। 


নয়া সভাপতি চুমকি বর্মন

এদিন ব্লক প্রশাসন অফিস চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় বোর্ড গঠন প্রক্রিয়া। দলের নির্দেশে পঞ্চায়েত সমিতির সভাপতি হন চুমকি বর্মন এবং সহ-সভাপতি হন সুস্মিতা সরকার। দুজনেই মনোনীত হওয়ার পর দিনহাটা বিধানসভার বিধায়ক অজয় রায় তাদের সংবর্ধনা জানান পরে ব্লক প্রশাসনের কার্যালয়ে থাকা তাদের অফিস কক্ষে গিয়ে তাদের সেখানে দায়িত্বে বসিয়ে দেওয়া হয়।। 


এদিন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে লোক প্রশাসনের অফিস চত্বরে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

সাংবাদিক-সমীর হোসেন

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সাংবাদিকতা জগতে পা রাখেন এবং বর্তমানে এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত।

editor@sangbadekalavya.in