'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের সমস্ত খবর এক ক্লিকে

গঠিত হলো কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের দিনহাটা ইউনিটের কার্যকরী কমিটি

কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চ
Picture: SE


আরিফ হোসেন, দিনহাটা: গঠিত হলো কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের দিনহাটা ইউনিটের কার্যকরী কমিটি। আজ দিনহাটা শহরের প্রতিবন্ধী সমিতির ঘরে আয়োজিত একটি সভায় উপস্থিত ব্যক্তিদের সমর্থনে এই কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। পাশাপাশি, বিভিন্ন রেল সংক্রান্ত সমস্যার বিষয়ে আলোচনা হয়। দিনহাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামীর সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়। 

উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ 

এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দিনহাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, কোচবিহার-দিনহাটা রেল যাত্রী মঞ্চের কনভেনার ড. রাজা ঘোষ, দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক, বিশিষ্ট প্রাক্তন শিক্ষক শ্যামল সাহা, জীবন দাস, শ্যামল সূত্রধর সহ অন্যান্য আরো অনেকে। 

কমিটি 

এদিনের গঠিত কমিটি নিম্নরূপ: 

সভাপতি: শ্যামল সাহা 

কার্যকরী সভাপতি: জয়গোপাল ভৌমিক 

সহ-সভাপতি: জীবন কুমার দেবনাথ

সম্পাদক: ড. রাজা ঘোষ

সহ-সম্পাদক: চয়ন সরকার 

কোষাধ্যক্ষ: মোসারফ হোসেন ও প্রদীপ কুমার দত্ত 

সদস্য: রানা গোস্বামী, সন্তোষ কুমার সাহা, শ্যামল কুমার সূত্রধর, বীনা মজুমদার, প্রাণ কৃষ্ণ সাহা ও আজিম কুমার জৈন। 


পরবর্তী পদক্ষেপ নিয়ে কি জানালেন ড. রাজা ঘোষ

এদিন সম্পাদক ড. রাজা ঘোষ বলেন, আমরা আজ কমিটি গঠন করলাম। এরপর আমাদের দাবি দাওয়া নিয়ে দিনহাটা স্টেশনে পরিবর্ত কর্মসূচি করবো। এরপর কমিটির বৈঠকের পর ধীরে ধীরে পরবর্তী পদক্ষেপ তথা আন্দোলনের রুপরেখা তৈরি করবো। 




প্রসঙ্গত, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সুবিধার্থে রেল যোগাযোগ ব্যবস্থাকে উন্নততর করার লক্ষ্যে ড. রাজা ঘোষের উদ্যোগে বহুদিন ধরেই কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চ পথ চলা শুরু করে। দিনহাটা থেকে শুরু হওয়া এই আন্দোলন তথা উদ্যোগ ধীরে ধীরে কোচবিহার থেকে শুরু করে কোচবিহারের বাইরেও ছড়িয়ে পড়েছে। রসায়ন বিভাগের অধ্যাপক ড. রাজা ঘোষের উদ্যোগেই কোচবিহার, দিনহাটায় এই সমিতি রেলের উন্নতি সাধনে কাজ করে চলেছে। আজিমগঞ্জ-জিয়াগঞ্জ রেল যাত্রী মঞ্চ গঠিত হয়েছে তাঁর উদ্যোগেই। 

মুখ্য সম্পাদক-আরিফ হোসেন

আরিফ হোসেন 'সংবাদ একলব্য'-এর প্রধান সম্পাদক (Editor-in-Chief)। ২০১৮ সাল থেকে এই পোর্টালের সাথে যুক্ত এবং ২০২০ সালের মে মাস থেকে প্রধান সম্পাদকের গুরুদায়িত্ব পালন করে আসছেন।

editor@sangbadekalavya.in