আরিফ হোসেন, দিনহাটা: কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের পক্ষ থেকে দিনহাটা রেল স্টেশনে ৫ দফা দাবি সম্পন্ন একটি স্মারকলিপি স্টেশন মাস্টারের হাতে তুলে দেওয়া হয়।
মূল দাবিগুলোর মধ্যে
- বামন হাট - শিলিগুড়ি জংশন লোকাল ট্রেন (ভায়া ধুপগুড়ি, ফালাকাটা, জলপাইগুড়ি) কে পুনরায় চালু করা।
- বামন হাট - শিলিগুড়ি বর্তমানে চলাচলকারী ইন্টারসিটি এক্সপ্রেস (গড় গতিবেগ প্রায় ২৭ কিলোমিটার প্রতি ঘন্টা) কে অল স্টপেজ লোকাল ট্রেন হিসেবে চালু করা অথবা দিনহাটা কলেজ হল্ট, আবুতারা হল্ট, নিউ গীতালদহ তে অন্তত এক মিনিটের স্টপেজ দেওয়া।
- নিউ কোচবিহার স্টেশনে পিট লাইনের ও সিক লাইনের কাজ দ্রুত সম্পন্ন করা ও ভবিষ্যতে বামন হাটে নতুন পিট লাইন ও সিক লাইন দেওয়া।
- দিনহাটা থেকে শিলিগুড়ি লোকাল ট্রেন পুনরায় চালু করা অথবা বাগডোগরা পর্যন্ত ফাস্ট প্যাসেঞ্জার বা ফাস্ট ইন্টারসিটি ট্রেন নতুন করে দেওয়া।
- সাহেবগঞ্জ রোড রেলগেটের তীব্র যানজট থেকে মুক্তির জন্য ফ্লাইওভার বা আন্ডার পাস নির্মাণ করা ইত্যাদি দাবি দেওয়া হয়।
কে কে উপস্থিত ছিলেন?
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের দিনহাটা ইউনিটের সভাপতি শ্যামল সাহা, দিনহাটা ইউনিটের কার্যকরী সভাপতি জয় গোপাল ভৌমিক, সম্পাদক চয়ন সরকার, অজিত কুমার জৈন, গঙ্গাধর বর্মন, জীবনকৃষ্ণ দেবনাথ, মোশারফ হোসেন, বিনা মজুমদার, মোস্তাফিজার রহমান প্রমুখ।
সশরীরে উপস্থিত থেকে আজকের দাবি গুলিকে সমর্থন জানিয়েছে দিনহাটা বয়েস রিক্রিয়েশন ক্লাবের বরিষ্ঠ কার্যকর্তা গোকুল সরকার।