Happy Independence Day

গোষ্ঠীকোন্দল! দিনহাটায় গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে বাড়িতে বোমাবাজির অভিযোগ

BJP inter fight
Picture: নিজস্ব চিত্র


সমীর হোসেন, দিনহাটা: দিনহাটা-২ ব্লকের গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে বিজেপির গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে এল।চললো বোমাবাজি।



কি ঘটেছে?

ঘটনার বিবরণে জানা যায় ৭/১৮৮ নম্বর বুথের বিজেপির গ্রাম পঞ্চায়েত পারুল রায় সরকারের বাড়িতে গভীর রাতে বোমাবাজি করে বিজেপির বিরোধী গোষ্ঠী। এবং দুটি বোমা বাড়ির সামনে ফেলেও যায়।উল্লেখ্য আজকেই ২২ সদস্যকর সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন রয়েছে। এবং ২২ জন সদস্যের মধ্যে একমাত্র বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য পারুল। স্বাভাবিক তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজিকে ঘিরে বাড়ছে রহস্য।


কি অভিযোগ? 

যদিও পঞ্চায়েত সদস্য পারুলের স্বামী উওম কুমার রায় সরকার এর পিছনে দলেরই একাংশ জড়িত বলে দাবি করেছে।তার অভিযোগ আজকে বোর্ড গঠন হওয়ার কথা তার স্ত্রী একমাত্র বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য তাই তারা যাতে গ্রাম পঞ্চায়েতে না যায় সে কারণেই ভয় প্রদর্শন করতে এই বোমাবাজি।তবে কার বিরুদ্ধে উওমের অভিযোগ সেবিষয়ে প্রশ্ন করা হলে উওম জানায় বিজেপির 2 নং মন্ডলের জিএস মদন বর্মন তার দলবল নিয়ে এই কান্ড করেছে।কেননা তার গোষ্ঠী চায়না আমরা গ্রাম পঞ্চায়েত প্রধান গঠনে অংশ গ্রহণ করি। তার আরো অভিযোগ গতকাল রাত থেকে সে ২০ জন দুঃস্কৃতিকে নিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে হুমকি দিয়েছে।তার বাড়িতেও তারাই বোমাবাজি করেছে।


অভিযোগ অস্বীকার 

যদিও মদন বর্মন জানায় সব অভিযোগ ভিওিহীন, তার নামে বদনাম করার চেষ্টা করছে। 




সাংবাদিক-সমীর হোসেন

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সাংবাদিকতা জগতে পা রাখেন এবং বর্তমানে এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত।

editor@sangbadekalavya.in