'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের সমস্ত খবর এক ক্লিকে

Tufanganj News : তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতিতে নতুন বোর্ড গঠন করল বিজেপি

BJP forms new board in Tufanganj 2 Panchayat Samiti Cooch Behar defeating TMC
Graphics: SE

বক্সিরহাট, ৭ই আগস্ট: রাজ্যে পালাবদলের জেরে রাজনৈতিক সমীকরণে বদল আসতেই শুক্রবার তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতিতে (Tufanganj 2 Panchayat Samiti) নতুন বোর্ড গঠন করল বিজেপি। এদিন বিডিওর উপস্থিতিতে দলের ১০ জন পঞ্চায়েত সদস্যের সমর্থনে এই বোর্ড গঠন হয়। নতুন বোর্ড গঠন হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির দলীয় কর্মী-সমর্থকরা।

কীভাবে তৃণমূলের হাতছাড়া হলো বোর্ড?

জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ৩২টি আসন বিশিষ্ট তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতিতে ২১টিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, বাকি ১১টি আসন গিয়েছিল বিজেপির দখলে। একক সংখ্যাগরিষ্ঠতায় সে সময় তৃণমূলের শীতল চন্দ্র দাস সভাপতি নির্বাচিত হন। পরবর্তী সময়ে এক তৃণমূল ও এক বিজেপি সদস্যের মৃত্যু হয়।

সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল পরিচালিত বোর্ডের সভাপতি শীতল চন্দ্র দাস সহ মোট সাতজন পঞ্চায়েত সমিতি সদস্য পদত্যাগ করায় তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতিতে অচলাবস্থা তৈরি হয়ে পড়ে। এর জেরে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ তো বটেই, স্কলারশিপের ক্ষেত্রেও সভাপতির স্বাক্ষর না মেলায় চরম সমস্যায় পড়তে হয়েছিল পড়ুয়াদের।

বিজেপির নতুন বোর্ড গঠন ও লক্ষ্য

এই পরিস্থিতিতে শুক্রবার তুফানগঞ্জ-২ ব্লকের বিডিও অজয় কুমার দন্ডপাটের উপস্থিতিতে নিয়ম মেনে নতুন বোর্ড গঠন হয়। এদিন ১০ জন পঞ্চায়েত সমিতির সদস্যের সমর্থনে সভাপতি পদে নির্বাচিত হন ভবতোষ সরকার এবং সহকারী সভাপতি নির্বাচিত হন মমতা কঙ্গোর

দায়িত্বভার গ্রহণ করার পর নবনির্বাচিত সভাপতি ভবতোষ সরকার বলেন, "পূর্বতন তৃণমূল বোর্ডের আমলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতেন। বিরোধী পঞ্চায়েত সদস্যদের কোনও কাজ দেওয়া হত না। এখন আমাদের মূল লক্ষ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া এবং প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা।"

পাশাপাশি সহকারী সভাপতি মমতা কঙ্গোর বলেন, "এতদিন সাধারণ মানুষকে সরকারি সুযোগ-সুবিধা থেকে দূরে রাখা হয়েছিল। আমরা এবার ঘরে ঘরে উন্নয়নের আলো পৌঁছে দেব।"

কী বলছে বিজেপি নেতৃত্ব?

অন্যদিকে, এই বিষয়ে তুফানগঞ্জ বিধানসভার ইনচার্জ উজ্জ্বলকান্তি বসাক জানান, রাজনৈতিক পালাবদলের পর পূর্বতন সভাপতি ও সহ-সভাপতি পদত্যাগ করায় সাধারণ মানুষকে সীমাহীন সমস্যার মুখে পড়তে হয়েছিল। আজ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেছে বিজেপি। 'সবকা সাথ, সবকা বিকাশ'-ই তাঁদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতিতে কোন দল নতুন বোর্ড গঠন করল?

রাজনৈতিক পটপরিবর্তন ও তৃণমূল সদস্যদের পদত্যাগের জেরে তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতিতে বিজেপি নতুন বোর্ড গঠন করেছে।

২. নতুন সভাপতি ও সহকারী সভাপতি হিসেবে কারা নির্বাচিত হয়েছেন?

১০ জন পঞ্চায়েত সমিতির সদস্যের সমর্থনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ভবতোষ সরকার এবং সহকারী সভাপতি হয়েছেন মমতা কঙ্গোর।

৩. তৃণমূল পরিচালিত বোর্ড কেন ভেঙে গেল?

রাজনৈতিক পালাবদলের কারণে পূর্বতন সভাপতি শীতল চন্দ্র দাস সহ মোট সাতজন পঞ্চায়েত সমিতি সদস্য পদত্যাগ করায় অচলাবস্থা তৈরি হয় এবং বোর্ড ভেঙে যায়।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in