🔴 LATEST NEWS
খবর লোড হচ্ছে...
Advertisement

মমতার সরকারের দেওয়া বঙ্গবিভূষন অনন্ত মহরাজের থেকে কেড়ে নিল শুভেন্দু অধিকারীর সরকার!

Advertisement
Ananta Maharaj Banga Bibhushan withdrawn after Netaji comment
Graphics: SE

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose) নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বেশ কিছুদিন থেকেই শিরোনামে অনন্ত মহারাজ (Ananta Maharaj)। বিজেপির সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়া হল। বৃহস্পতিবার এ নিয়ে নবান্ন (Nabanna) থেকে একটি কড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নবান্ন থেকে কড়া বিজ্ঞপ্তি জারি

২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি অনন্তকে ‘বঙ্গবিভূষণ’ (Banga Bibhushan) দিয়েছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। আজ তাঁর সেই বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়া হল। ‘বঙ্গবিভূষণ’ হিসেবে কোনও সুযোগসুবিধা তিনি আর পাবেন না। সংশ্লিষ্ট তালিকা থেকে তাঁর নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।

কেন কেড়ে নেওয়া হল সম্মান?

বৃহস্পতিবার নবান্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "রাজ্য এবং রাজ্যবাসীর প্রতি বিশিষ্ট অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান তাঁকে প্রদান করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে কিছু বিষয় সরকারের নজরে এসেছে যা অত্যন্ত গুরুতর। তার ফলে অনন্তের এই সম্মান বঙ্গবিভূষণের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "এ বিষয়ে যাবতীয় তথ্য বিবেচনা করে দেখা গিয়েছে, অনন্তের কাছে বঙ্গবিভূষণ থাকা এই সম্মানের মর্যাদা ও প্রতিপত্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই তাঁকে দেওয়া বঙ্গবিভূষণ অবিলম্বে প্রত্যাহার করা হল। এর পর থেকে অনন্ত নিজেকে বঙ্গবিভূষণ প্রাপক বলে পরিচিত করতে পারবেন না।"

কী কারণে বিজেপি সাংসদের (BJP MP) বিরুদ্ধে পদক্ষেপ করা হল, বিজ্ঞপ্তিতে তা সরাসরি উল্লেখ করেনি সরকার। তবে সম্প্রতি নেতাজিকে নিয়ে একাধিক আপত্তিকর মন্তব্য করেছেন অনন্ত মহারাজ। তিনি দাবি করেন, ভারতের স্বাধীনতায় নেতাজির কোনও ভূমিকা ছিল না। এমনকি, আজ়াদ হিন্দ ফৌজের অপব্যবহার করেছিলেন নেতাজি, এমন দাবিও করেন অনন্ত। তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয় জোর চর্চা ও বিতর্ক।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ও কড়া পদক্ষেপ

বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করে জানান, নেতাজিকে নিয়ে কুমন্তব্য করলে কাউকে রেয়াত করা হবে না। রাজনীতির রং না-দেখে কড়া পদক্ষেপ করবে পুলিশ। সেইমতো নির্দেশ দেওয়া হয় সাইবার সেলকেও। নেতাজির সম্মানহানি করে কে কোন পোস্ট করেছেন, সমাজমাধ্যমে তা চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর উত্তর দিনাজপুরে (North Dinajpur) বৃহস্পতিবার এক যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নেতাজিকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগ রয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. অনন্ত মহারাজের বিরুদ্ধে রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে?

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে রাজ্য সরকার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' সম্মান প্রত্যাহার করে নিয়েছে।

২. অনন্ত মহারাজকে কবে বঙ্গবিভূষণ দেওয়া হয়েছিল?

২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার অনন্ত মহারাজকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করেছিল।

৩. নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজ ঠিক কী বলেছিলেন?

অনন্ত মহারাজ মন্তব্য করেছিলেন যে, ভারতের স্বাধীনতায় নেতাজির কোনও ভূমিকা ছিল না এবং তিনি আজ়াদ হিন্দ ফৌজের অপব্যবহার করেছিলেন।

Advertisement
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ