কোচবিহার : এক মহিলার দোকানে হামলার পর ওই মহিলার ওপর আক্রমণের অভিযোগ কিছু দুষ্কৃতির বিরুদ্ধে , ঘটনায় কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের নির্যাতিতা মহিলার।
ঘটনাটি ঘটেছে কোচবিহার এক নং ব্লকের অন্তর্গত সাহেবের হাট এলাকায়, জানা গেছে নির্যাতিতা মহিলার নাম প্রতিমা দে, তিনি একটি মুদিখানার দোকান চালান, তার স্বামী কর্মক্ষেত্রে শিলিগুড়িতে থাকেন।
নির্যাতিতা মহিলার অভিযোগ, গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে কেউ বা কারা তার দোকানের ওপর অতর্কিত হামলা চালায় এবং তার দোকানের যাবতীয় জিনিসপত্র লুটপাট ও ভাঙচুর করে। যখন সেই মহিলা তাদের বাধা দিতে যায় তখন তার ওপর চরাও হয় সেই দুষ্কৃতীরা।
পরবর্তীতে যখন সেই মহিলার দুই আত্মীয় তাদের বাধা দিতে আসে তাদের ওপরেও আক্রমণ করে সেই দুষ্কৃতিরা।
এরপরেই সেই মহিলা কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করতে আসলে কোতোয়ালি থানার পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয় না বলে অভিযোগ। এরপর বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শনিবার কুচবিহার কোতোয়ালি থানায় সেই অভিযোগ দায়ের করা হয়।
