দিল্লী, ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ছাত্র-যুবদের মিছিলে লাঠি, কাঁদানে গ্যাস নিয়ে ‘পুলিশি হামলা’র প্রতিবাদে মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে ধর্নায় বসে পুলিশের হাতে আটক হলেন রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশরা।
অবস্থান রাহুলদের
এদিন প্রধানমন্ত্রী মোদীর লোককল্যাণ মার্গের বাংলোর অদূরে ধর্না-বিক্ষোভে বসেন রাহুল গান্ধীরা। কংগ্রেস সাংসদদের পাশাপাশি দুই কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, কেরলের ভিডি সতীশন এবং কর্নাটকের ডিকে শিবকুমারও মঙ্গলবার যোগ দিয়েছেন রাহুলদের ধর্না-বিক্ষোভে।
সাক্ষাৎ জিতেন্দ্র সিং-এর
প্রধানমন্ত্রী মোদীর লোককল্যাণ মার্গের বাংলোর অদূরে ধর্না-বিক্ষোভ শুরু করার পরে তাঁদের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ। উচ্চ নিরাপত্তা বলয়ের অন্তর্গত ওই এলাকা থেকে ধর্না প্রত্যাহারের অনুরোধ জানান জিতেন্দ্র সিং। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ধর্নার প্রত্যাহারের জন্য শাহের ‘আবেদনের’ কথা জানান কংগ্রেস নেতৃত্বকে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সেসব কথা শোনেনি তারা। ধর্নায় অনড় ছিলেন রাহুলরা।
চার দফা দাবিতে এই অবস্থান
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পাশাপাশি, পুলিশি অত্যাচারের দায় স্বীকার করে মোদী সরকারের ক্ষমাপ্রার্থনা, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি এবং কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বাদ অধিবেশনে আলোচনা, এই চার দফা দাবিতেই এদিন ধর্না শুরু করে রাহুলরা এমনটাই সূত্রের খবর।
শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে উপেক্ষা করা যায় না: রাহুল
মঙ্গলবার মোদীর বাংলোর সাননে ধর্নায় বসার আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল এক্স পোস্টে লেখেন, ‘‘শিক্ষার্থীদের ওপর হামলা মানে প্রতিটি ভারতীয় পরিবারের ওপর হামলা। প্রধানমন্ত্রী মোদী মনে করেন যে তিনি কোনও জবাব না দিয়েই, কোনও পরিণতির মুখোমুখি না হয়েই পার পেয়ে যাবেন — পারবেন না, এবার তো একেবারেই না। আমি প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয়ের কাছে আবেদন জানাই, যিনি বিশ্বাস করেন যে আমাদের শিক্ষার্থীদের ন্যায়বিচার পাওয়া উচিত — প্রধানমন্ত্রী আবাসনের সামনে আমাদের ধর্নায় যোগ দিন। ভারতের শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে উপেক্ষা করা যায় না।’’
সোমবার ছাত্র আন্দোলন ঘিরে উত্তেজনা
প্রসঙ্গত, মেডিক্যাল প্রবেশিকায় (নিট) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকে সংসদ অভিযানকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা দেখা যায় দিল্লীতে। সোমবার বাদল অধিবেশনের প্রথম দিন পুলিশের লাঠি-কাঁদানে গ্যাসের বাধা কাটিয়ে সোমবার দুপুরে সংসদ ভবনের কাছে পৌঁছে গিয়েছিলেন বিক্ষোভকারীরা। নিরাপত্তার কারণে সংসদের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছিল। সিজেপি নেতৃত্বের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে দমনমূলক আচরণ করেছে পুলিশ। এক মাস ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। ধর্নাস্থলে সোনম ওয়াংচুকের যোগদান ও টানা অনশন, জনসমর্থন লক্ষ্য করা গিয়েছে। এই পরিস্থিতির মধ্যে সমাধান সূত্রের দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডাকে। দফায় দফায় চলে বৈঠক। এ বার সেই আন্দোলনে কংগ্রেস, সমাজবাদী পার্টির ‘উপস্থিতি’র জেরে বাদল অধিবেশনের গোড়াতেই পারদ চড়ল রাজনীতিতে।
রাহুল গান্ধীর ধর্না অবস্থান (FAQ)
প্রশ্ন ১: রাহুল গান্ধী ও বিরোধীরা কেন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসেছিলেন?
উত্তর: দিল্লিতে ছাত্র-যুবদের মিছিলে পুলিশের লাঠি ও কাঁদানে গ্যাস নিয়ে হামলার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর ইস্তফাসহ চার দফা দাবিতে বিরোধীরা এই ধর্নায় বসেন।
প্রশ্ন ২: সোমবারের ছাত্র আন্দোলন কীসের ভিত্তিতে শুরু হয়েছিল?
উত্তর: মেডিক্যাল প্রবেশিকা বা নিট (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই সংসদ অভিযান ও আন্দোলন শুরু হয়েছিল।