Coochbehar Missing Girl: কোচবিহারে স্কুল যাওয়ার পথে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী

Missing school girl Susmita Das in Cooch Behar
ছবি: কোচবিহারে স্কুল যাওয়ার পথে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী

কোচবিহার: স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে। কিন্তু ছুটির পর দীর্ঘ সময় কেটে গেলেও আর বাড়ি ফেরেনি সে। হন্যে হয়ে চারিদিকে খোঁজাখুঁজির পরও মেয়ের কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। ঘটনাটি ঘটেছে কোচবিহারের কোতোয়ালি থানা অন্তর্গত ছিটখারিমালা (খাগড়াবাড়ি) রেলঘুমটি এলাকায়। নিখোঁজ ছাত্রীর সন্ধানে এবার সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন অসহায় পরিবার।

কী ঘটেছিল ১লা জুলাই?

পরিবার ও পুলিশের কাছে দায়ের করা অভিযোগপত্র সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই নাবালিকার নাম সুস্মিতা দাস (১৪+)। সে নীলকুঠি সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুলের (Nilkuthi Sister Nivedita Girls H.S) অষ্টম শ্রেণির ছাত্রী। গত ১লা জুলাই, ২০২৬ (বুধবার) সকাল আনুমানিক ১০টা নাগাদ সে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো হদিস মেলেনি।

থানায় অভিযোগ দায়ের

মেয়ের কোনো সন্ধান না পেয়ে অবশেষে ২রা জুলাই কোচবিহার কোতোয়ালি থানায় (Kotwali P.S) একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন ছাত্রীর মা অঞ্জলী দাস। পুলিশ অভিযোগ গ্রহণ করে (Case no. 663/2026) ঘটনার তদন্ত শুরু করেছে।

Missing girl Susmita Das Cooch Behar photo

নিখোঁজ ছাত্রীর বিবরণ:

  • নাম: সুস্মিতা দাস
  • পিতা: রবীন দাস
  • বয়স: ১৪ বছরের কিছু বেশি
  • উচ্চতা: ৫ ফুট (5' 0")
  • গায়ের রং: ফর্সা (Whitish)
  • পরিধানের পোশাক: নীল-সাদা স্কুল ড্রেস (Blue-White School Dress)
  • ঠিকানা: ছিটখারিমালা খাগড়াবাড়ি, পোস্ট: নীলকুঠি, থানা: কোতোয়ালি, জেলা: কোচবিহার।

যে কোনো সহৃদয় ব্যক্তি যদি এই কিশোরীর কোনো খোঁজ পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে অবিলম্বে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের তরফ থেকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে। আপনার একটি শেয়ার হয়তো একটি হারিয়ে যাওয়া মেয়েকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারে।

📞 যোগাযোগের নম্বর: 7699685655

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in