আরিফ হোসেন, সংবাদ একলব্য: আগামী ২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, যা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সাধারণত পরীক্ষা শুরুর বেশ কয়েক মাস আগেই পর্ষদ এই সূচি প্রকাশ করে থাকে, যাতে রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী দীর্ঘ সময় ধরে নিজেদের প্রস্তুতি গুছিয়ে নেওয়ার সুযোগ পায়।
পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি
পরীক্ষার্থীদের সুবিধার্থে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার দিন ও বিষয়ের তালিকাটি নিচে দেওয়া হলো:
পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হলেও পর্ষদ জানিয়েছে, ফিজ়িক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন (কর্মশিক্ষা) পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে। বাংলা, ইংরেজি-সহ আরও ১২টি বিষয়ে প্রথম ভাষার পরীক্ষা নেবে পর্ষদ। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে ইংরেজি ছাড়াও বাংলা এবং নেপালি ভাষা বিষয়েও পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা।
পরীক্ষার সময়সূচি
প্রতিদিন সকাল ১০টা ৪৫মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা শুরু হওয়ার প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে পরীক্ষার্থীরা। সিউয়িং অ্যান্ড নিড্ল ক্রাফ্ট-এর পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে। ভোক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল মিউজ়িকের পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত। কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর লিখিত পরীক্ষার জন্য দু’ঘণ্টা ৪৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। এই বিষয়ের জন্য প্র্যাক্টিক্যাল পরীক্ষার আয়োজন স্কুলগুলিকে করতে হবে। বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে ১ ঘন্টা ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
প্রস্তুতি ও পর্ষদের নির্দেশনা
পর্ষদ সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও কড়া নিরাপত্তায় এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মাধ্যমিক ২০২৭-এর বিভিন্ন বিষয়ের সাজেশন পেতে ফলো রাখুন আমাদের ওয়েবসাইট। খুব শীঘ্রই সাজেশন প্রকাশ করা হবে।