নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পক্ষ উদযাপনের জন্য শ্রীপৎ সিং কলেজ ৪ই জুলাই বেলা ১১.৩০ থেকে দুপুর ৩ টে পর্যন্ত রাজ্য স্তরের আলোচনা সভা অনুষ্ঠিত হল। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঘিরে এদিনের সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের প্রফেসর ড. দেবাশীষ চ্যাটার্জি, কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রণবীর নাথ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাগর সিমলান্দি।
অনুষ্ঠানের সূচনা ও স্বাগত ভাষণ প্রদান করেন অধ্যক্ষ ড. কমলকৃষ্ণ সরকার মহাশয়। ড. শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান ও যথাযোগ্য শ্রদ্ধাজ্ঞাপনের মধ্যে দিয়ে সভার মূল কার্যক্রম শুরু হয়। 'বন্দেমাতরম' সঙ্গীত পরিবেষণ করেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শর্মিলা দত্ত বণিক। শিক্ষক সংসদের সম্পাদক শ্রী দিবাকর দাস সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন। অনলাইনে বক্তব্য রাখলেন ড. দেবাশীষ চ্যাটার্জি। তিনি বললেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে স্বদেশবোধ, বিজ্ঞানচিন্তা, শিক্ষাচিন্তার মধ্যে দিয়ে দিয়ে বিকশিত ভারতবর্ষের স্বপ্ন ও ভবিষ্যৎ চিন্তা। মূল্যবোধের শিক্ষা, আদর্শের সঙ্গে সঙ্গে কর্মমুখী শিক্ষার প্রাসঙ্গিকতা যেমন তাঁর বক্তব্যে উঠে এসেছে তেমনি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষাচিন্তার সুদূরপ্রসারী পরিকল্পনা সাম্প্রতিক সময়ে প্রাসঙ্গিকতার গুরুত্ব রয়েছে বলেই তিনি(ড. চ্যাটার্জি) মনে করেন।
ড. রণবীর নাথ তাঁর বক্তব্যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান সবিস্তারে আলোচনা করলেন। এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গবাসী হিসেবে তথা ভারতীয় হিসেবে গর্ব করবার জন্য আমরা ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে চিরঋণী হয়ে থাকব বলে অভিমত জ্ঞাপন করেন। ড. সাগর সিমলান্দি ঐতিহাসিক তথ্য, তা বিশ্লেষণ এবং পর্যালোচনার মধ্যে দিয়ে তৎকালীন ভারতবর্ষে মুসলিম লীগ, সুভাষচন্দ্র বসু, জাতীয় কংগ্রেস এবং শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান টু দ্যা পয়েন্ট আলোকপাত করেন। তাঁর বক্তব্যে অনালোচিত অনালোকিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি দক্ষ সংগঠক, দূরদৃষ্টি সম্পন্ন নেতা এবং ভারত-ভাবুক দিক দর্শন প্রস্ফুটিত হয়ে ওঠে।
সমগ্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিয়ে ভারত-চিন্তক ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভিন্ন ভিন্নি দৃষ্টি ও চিন্তাধারা চর্চা ও চর্যার গুরুত্ব অনুধাবনের বিষয় হয়ে ওঠে। ধন্যবাদ জ্ঞাপন করেন ড. এমিলি রুমি। অনুষ্ঠান সমাপ্তি ঘটে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. অভিষেক বসু ও তন্ময় মালাকার। শ্রোতার আসনে শিক্ষার্থীদের মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে কৌতুহল, জ্ঞান অন্বেষণের চাওনি ও উৎসাহ লক্ষ্য করবার মতো ছিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন