দিনহাটা: কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় (Dinhata) তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়ি থেকে একাধিক উপভোক্তার জব কার্ড, পোস্ট অফিসের পাসবুক এবং সরকারি কৃষি সরঞ্জাম উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শনিবার দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭/৫৮ নম্বর বুথে এই ঘটনা ঘটে। গ্রামবাসীদের বিক্ষোভ ও নথি উদ্ধারের ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
উদ্ধার সরকারি সামগ্রী ও জব কার্ড
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা কৃষ্ণা কাবেরী বর্মন এবং তাঁর স্বামী তথা বুড়িরহাট ২ নম্বর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি দীপক বর্মনের বাড়িতে শনিবার হানা দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। সেখান থেকেই একাধিক সাধারণ মানুষের ১০০ দিনের কাজের জব কার্ড (Job Card), পোস্ট অফিসের ব্যাংক পাসবুক এবং পঞ্চায়েত সমিতির তরফে কৃষিকাজের জন্য বরাদ্দ করা সরকারি যন্ত্রপাতি উদ্ধার হয়।
পলাতক তৃণমূল নেতা ও তাঁর স্ত্রী
গ্রামবাসীদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দীপক বর্মন ও তাঁর স্ত্রী কৃষ্ণা কাবেরী বর্মন এলাকাছাড়া (TMC Leader Corruption)। অভিযোগ, ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে প্রকৃত উপভোক্তাদের সরকারি কৃষি সামগ্রী থেকে বঞ্চিত করা হয়েছে এবং সেই জিনিসপত্র আত্মসাৎ করা হয়েছে। শুধু তাই নয়, ১০০ দিনের প্রকল্পে (100 Days Work) কাজ করেও বহু শ্রমিক তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পাননি বলে অভিযোগ। উপভোক্তাদের জব কার্ড ও পাসবুক জোরপূর্বক নিজেদের জিম্মায় রেখে আর্থিক দুর্নীতির (MGNREGA Scam) অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।
সরব বিজেপি ও গ্রামবাসীরা
শনিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি ও সামগ্রী উদ্ধার করেন। ওই বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী মুক্তা রায়ও গ্রামবাসীদের অভিযোগকে সমর্থন করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া সমস্ত নথি ও সরকারি সামগ্রী প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে এবং আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।
এই মারাত্মক অভিযোগের বিষয়ে তৃণমূল নেতা দীপক বর্মন বা তাঁর স্ত্রী কৃষ্ণা কাবেরী বর্মনের প্রতিক্রিয়া জানার জন্য একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। প্রশাসন পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।
দিনহাটার ঘটনা নিয়ে সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্র: দিনহাটায় কোন তৃণমূল নেতার বাড়ি থেকে জব কার্ড উদ্ধার হয়েছে?
উ: দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট ২ নম্বর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি দীপক বর্মন এবং তাঁর স্ত্রী তথা পঞ্চায়েত সমিতির সদস্যা কৃষ্ণা কাবেরী বর্মনের বাড়ি থেকে এই জব কার্ড ও পাসবুক উদ্ধার হয়েছে।
প্র: গ্রামবাসীরা ঠিক কী অভিযোগ তুলেছেন?
উ: গ্রামবাসীদের অভিযোগ, ওই তৃণমূল নেতা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ১০০ দিনের কাজের জব কার্ড, পাসবুক এবং সরকারি কৃষিসামগ্রী জোরপূর্বক আটকে রেখেছেন এবং আর্থিক দুর্নীতি করেছেন।