স্কুল শিক্ষকদের টিউশন পড়ানোর দাবি তুলে এবার আন্দোলনের নামলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা

Parents protest in Dinhata demanding private tuition from school teachers
ছবি: দিনহাটায় স্কুল শিক্ষকদের টিউশন বন্ধের প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ

দিনহাটা: সোমবার দুপুর ৩টে নাগাদ দিনহাটা শহরের সংহতি ময়দান সংলগ্ন এলাকা থেকে অভিভাবকদের এক মিছিল শুরু হয়ে দিনহাটা পুলিশ মর্গ সংলগ্ন এলাকায় থাকা সহকারী বিদ্যালয় পরিদর্শকের করণে গিয়ে সেই দাবি পত্র পেশ করেন।

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন: কী দাবি অভিভাবকদের?

Parents submit deputation to SI of schools in Dinhata

আন্দোলনরত অভিভাবকদের দাবি, শিক্ষার অধিকার আইনে বলা রয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্র-ছাত্রীদের স্কুল শিক্ষকরা গৃহ শিক্ষকতা করতে পারবে না। সেক্ষেত্রে উচ্চতর শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের স্কুল শিক্ষকদের কাছে গৃহ শিক্ষকতা করতে না দেওয়া তাদের মৌলিক অধিকার হরণ করা।

মাঝপথে টিউশন বন্ধ হলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

তাঁদের আরও দাবি, বর্তমান সেশনের মধ্যবর্তী সময়ে যদি স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা বন্ধ করে দেওয়া হয় তাহলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে যেন তাদের পছন্দের শিক্ষকদের দিয়ে তাদের গৃহ শিক্ষকতা করতে দেওয়া হয়। যদিও এবিষয় নিয়ে সহকারী বিদ্যালয় পরিদর্শকের কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি।

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন (FAQ)

প্রশ্ন ১: দিনহাটায় অভিভাবকরা কেন বিক্ষোভ দেখাচ্ছেন?

উত্তর: স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো হঠাৎ করে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং উচ্চতর শ্রেণির ছাত্র-ছাত্রীদের পছন্দের শিক্ষকের কাছে পড়ার অধিকারের দাবিতে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন।

প্রশ্ন ২: শিক্ষার অধিকার আইনে টিউশন নিয়ে কী বলা রয়েছে?

উত্তর: অভিভাবকদের দাবি অনুযায়ী, শিক্ষার অধিকার আইনে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠরত ছাত্র-ছাত্রীদের স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন বা গৃহ শিক্ষকতা করতে পারবেন না।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in