দিনহাটা কলেজে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পক্ষ উদযাপন, তাঁর আদর্শ ও শিক্ষাক্ষেত্রে অবদান নিয়ে আলোচনা
বক্তব্য রাখেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. বিজয় কুমার সরকার। তিনি তাঁর বক্তব্যে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নৈতিক আদর্শ, দেশপ্রেম এবং সমাজগঠনে তাঁর চিন্তাধারার বিভিন্ন দিক তুলে ধরেন।
এরপর কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুকুমার বর্মন বক্তব্য রাখেন। তিনি পশ্চিমবঙ্গের গঠন, শিক্ষার প্রসার এবং জনজীবনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মের কাছে ড. মুখোপাধ্যায়ের আদর্শ ও কর্মজীবন তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানকে ঘিরে বেশ উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আলোচনা সভা প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্ম থেকে অনুপ্রেরণা গ্রহণের আহ্বান জানান।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।