কোচবিহার স্টেশনে একাধিক দাবিতে ডেপুটেশন কোচবিহার-দিনহাটা রেল যাত্রী মঞ্চের

deputation Railyatri association
রেল যাত্রী অ্যাসোসিয়েশনের সদস্যরা

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের কোচবিহার শহর ইউনিটের পক্ষ থেকে কোচবিহার টাউন স্টেশনে স্মারকলিপি প্রদান। আলিপুরদুয়ার রেল ডিভিশনের ডিআরএম উদ্দেশ্যে চার দফা দাবি সম্পন্ন একটি স্মারকলিপি কোচবিহার টাউন স্টেশনের চিফ রিজার্ভেশন সুপারভাইজার তনুশ্রী দাসের হাতে তুলে দেওয়া হয়। 

মূল দাবি:

  • হেরিটেজ কোচবিহার টাউন স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পুনর্বাহাল
  • দিনহাটা থেকে বাগডোগরা পর্যন্ত ফাস্ট ইন্টারসিটি ট্রেন দেওয়া
  • বামনহাট - শিলিগুড়ি জংশন জনপ্রিয় লোকাল ট্রেন (ভায়া ধুপগুড়ি, ফালাকাটা, জলপাইগুড়ি ইত্যাদি) কে পুনরায় চালু করা 
  • কোচবিহার টাউন স্টেশনে রিজার্ভেশন কাউন্টার ও জেনারেল টিকিট কাউন্টারকে পুনরায় আলাদা করা ও একটি এটিভিএম (ATVM) মেসিন দেওয়া।


কে কে উপস্থিত ছিলেন?

এদিন উপস্থিত ছিলেন কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের কোচবিহার ইউনিটের সভাপতি রাজ কিশোর সিং, কার্যকরী সভাপতি কামাখ্যা রঞ্জন চক্রবর্তী, সমন্বয়ক হীরক দাস, সম্পাদক উদয় বড়ুয়া, ধীরেন্দ্র নাথ রায়, কিশোর রায়, তরুণ দাস, দিলীপ কুমার সাহা, বিমল চন্দ্র সরকার, বিমল রায় প্রমুখ। 



কি জানালেন আহ্বায়ক ড. রাজা ঘোষ? 

দাবি গুলোকে সমর্থন জানিয়ে কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডঃ রাজা ঘোষ বলেন আমরা প্রায় চার পাঁচ মাসের প্রচেষ্টায় তথ্যের অধিকার আইন-২০০৫ এর মাধ্যমে গত ৭ ই জুলাই জানতে পেরেছি কোচবিহার টাউন স্টেশনের পিআরএস সেলিং বা রিজার্ভেশন (শুধুমাত্র অফলাইন মানে কাউন্টার টিকিট) টিকিট বিক্রিতে আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যে প্রথম স্থান পেয়েছে (১২ই সেপ্টেম্বর ২০২৪-১২ই সেপ্টেম্বর ২০২৫)! স্বাভাবিক ভাবেই দীর্ঘদিন ধরে আমরা যে দাবি করে আসছিলাম সেই দাবিটা সত্য প্রমাণিত হলো এবং কোচবিহার টাউন স্টেশনে উত্তর বঙ্গের স্টপেজের দাবি আরো জোরালো হলো। আগামীকাল আমাদের প্রতিনিধি দল মাননীয় বিধায়কের (কোচবিহার দক্ষিণ) প্রতিনিধির কাছে আমাদের দাবি পত্র সমর্থিত তথ্য সমেত পুনরায় তুলে দিয়ে আসবে।




Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in