বিশেষ সংবাদদাতা,কলকাতা: এবার থেকে বাংলায় আর পালিত হবে না পূর্বতন শাসক দল তৃণমূলের ১৬ই অগস্ট খেলা হবে দিবস। রাজ্যে পালাবদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন ১৬ই আগস্ট থেকে এবার বাংলায় পালিত হবে আয়ুষ্মান দিবস।
'খেলা হবে' দিবস
প্রসঙ্গত, ১৬ই অগস্ট, দিনটায় তৃণমূল কংগ্রেসের সরকার খেলা হবে দিবস পালন করত৷ একুশের বিধানসভা নির্বাচনে 'খেলা হবে' স্লোগানকে হাতিয়ার করেই নির্বাচনী রণক্ষেত্রে নেমেছিল তৃনমূল। আর নির্বাচনে নিজেদের সব রেকর্ড ভেঙে বিপুল জয় লাভ করে তৃতীয়বার ক্ষমতায় বসেছে তৃণমূল। এরপর বিধানসভায় দাড়িয়ে 'খেলা হবে' দিবসের উদযাপনের ঘোষনা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে ব্যবহৃত এই 'খেলা হবে' স্লোগান অত্যন্ত সফল প্রমাণিত হয়েছে। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য 'খেলা হবে' শিরোনামে একটি গান রচনা করেছিলেন।
আয়ুষ্মান দিবস
কিন্তু এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, এবার থেকে এই দিনটি আর খেলা হবে দিবস হিসেবে পালন করা হবে না। তার পরিবর্তে আয়ুষ্মান দিবস পালন করা হবে। পূর্ব মেদিনীপুরের মেচেদার একটি সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ সাফ এই পরিবর্তনের কথা ঘোষণা করেন। রাজ্যে ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্প বাস্তবায়নে ডাক দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যে চলছে আয়ুষ্মান প্রকল্পের কাজ। এর মাঝেই ১৬ই আগস্ট আয়ুষ্মান দিবস ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
এই দিনেই ঘটে ভয়ঙ্কর 'দ্য গ্রেট ক্যালকাটা কিলিং'
এছাড়াও ১৬ই আগস্ট কলকাতার ক্ষেত্রে একটি ভয়ঙ্কর দিন৷ ১৯৪৬ সালের ওই দিনই সুরাওয়ার্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল৷ মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন যে, "১৯৪৬ সালের ১৬ই অগস্ট অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা বা 'দ্য গ্রেট ক্যালকাটা কিলিং' ঘটেছিল। কলকাতার ইতিহাসে এই দিনটি অত্যন্ত বেদনাদায়ক এবং অন্ধকার একটি অধ্যায়"৷
শুভেন্দুর সরকারের ১০০ দিন
অন্যদিকে, নতুন রাজ্য সরকারের শাসনকালের ১০০ দিন পূর্ণ হচ্ছে আগামী ১৬ই অগস্ট। সেই বিশেষ দিনটি উদযাপনের অংশ হিসেবেই এই দিনটিকে 'আয়ুষ্মান দিবস' হিসেবে ঘোষণা করা হয়েছে, যার অন্যতম মূল উদ্দেশ্য হলো কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প 'আয়ুষ্মান ভারত' (Ayushman Bharat PM-JAY) সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
আয়ুষ্মান দিবস ও ১৬ই আগস্ট (FAQ)
প্রশ্ন ১: ১৬ই আগস্টকে এবার থেকে বাংলায় কী দিবস হিসেবে পালন করা হবে?
উত্তর: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, ১৬ই আগস্ট এবার থেকে বাংলায় 'খেলা হবে' দিবসের পরিবর্তে 'আয়ুষ্মান দিবস' হিসেবে পালিত হবে।
প্রশ্ন ২: ১৬ই আগস্ট কলকাতার ইতিহাসে কেন একটি অন্ধকার দিন?
উত্তর: ১৯৪৬ সালের ১৬ই অগস্ট অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা বা 'দ্য গ্রেট ক্যালকাটা কিলিং' ঘটেছিল, যা শহরের ইতিহাসে অত্যন্ত বেদনাদায়ক।