৬৫তম সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা, দিনহাটায় ৩১টি দলের অংশগ্রহণ

MLA Ajay Roy inaugurated 65th Subrata Mukherjee Football Tournament
উদ্বোধনে বিধায়ক অজয় রায়

নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য: দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার দ্বীপ প্রজ্বলন, সরস্বতী বন্দনা এবং 'বন্দে মাতরম' সংগীতের মধ্য দিয়ে ৬৫তম সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ও অন্যান্য বিশিষ্টজন 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়, AI of Schools জয়ন্ত অধিকারী, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কোচবিহার জেলা জয়েন্ট কনভেনার উৎপল চ্যাটার্জী, ABRSM-এর জেলা সহ-সভাপতি সঞ্জয় মোদক, মহকুমা সভাপতি অশোক সরকার, বিশিষ্ট শিক্ষক দেবব্রত ঘোষ, অরুণ কুমার বর্মন, ননীগোপাল বর্মন, আশুতোষ সাহা-সহ মহকুমার শিক্ষক-শিক্ষিকারা।



MLA Ajay Roy inaugurated 65th Subrata Mukherjee Football Tournament
ফুটবল খেলোয়াড় ও অতিথিবৃন্দ 

অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ মিলে ৩১টি দল 

টুর্নামেন্টের আহ্বায়ক ভবতোষ দে জানান, দিনহাটা মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ৩১টি দল অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ বিভাগে অংশগ্রহণ করেছে। এছাড়াও মেয়েদের একাধিক দলও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিযোগিতা ১৫ ও ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগের বিজয়ী দল পরবর্তী পর্যায়ে খেলার সুযোগ পাবে।



বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের আশা, এই টুর্নামেন্ট ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করার পাশাপাশি ভবিষ্যতের প্রতিভাবান ফুটবলার গড়ে তুলতে এবং মহকুমার ক্রীড়ার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in