জমা পড়েনি চিকিৎসকের রিপোর্ট, আগামীকাল ফের আদালতে তোলা হবে উদয়ন গুহকে
নিজস্ব প্রতিবেদন, দিনহাটা: আজ ফের আদালতে তোলা হল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে। মনে করা হচ্ছিল আজ ফের পুলিশির হেফাজতের নির্দেশ দেবে আদালত। কিন্তু আজ হেফাজতে না দিয়ে আগামীকাল ফের আদালতের তোলা হবে উদয়নকে এমনটাই খবর।
পুরসভার আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার
প্রসঙ্গত পুরসভার আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে গত ১৭ই জুন গ্রেফতার হন উদয়ন গুহ। কলকাতায় গ্রেপ্তারির পর দিনহাটায় নিয়ে আসা হয় প্রাক্তন মন্ত্রী কে। এরপর দিনহাটা আদালতে পেশ করা হলে উদয়নগুলোকে ৬ দিনের পুলিশি হেফাজতে পাঠায় আদালত। সূত্রের খবর দিনহাটা থানায় প্রাক্তন মন্ত্রীকে জেরা করা হয়। কিন্তু কোন তথ্য উঠে এসেছে কিনা সেভাবে তেমন কিছু জানা যায়নি। তবে সূত্রের দাবি কোনমতেই নাকি মুখ খুলছিলেন না প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ।
শিশু মঙ্গল সমিতির আর্থিক অনিয়মের অভিযোগ উদয়নের বিরুদ্ধে
এরই মাঝে দিনহাটা শিশুমঙ্গল সমিতির আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে। পরবর্তীতে আদালতে তোলা হলে জানা যায় এই শিশু মঙ্গল সমিতির আর্থিক অনিয়মের অভিযোগ যোগ হয়েছে। একাধিক নতুন মামলার ধারাও যুক্ত হয়েছে বলে জানা যায়। ইতিমধ্যে শিশু মঙ্গল সমিতির আর্থিক অনিয়মের মামলায় উদয়ন ঘনিষ্ট বিশু ধরকে মালদা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর মালদা আদালতেও পেশ করা হয় বিশু ধরকে। তারপর দিনহাটা থানায় নিয়ে আসা হয় উদয়ন ঘনিষ্ঠ বিশু ধরকে। তোলা হয় দিনহাটা আদালতে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন বিশু ধর।
৫ দিনের জেল হেফাজতে রাখা হয় উদয়নকে
ছয় দিনের পুলিশি হেফাজত শেষে দিনহাটা আদালতে উদয়ন গুহকে পেশ করা হলে শারীরিক অসুবিধার কথা মাথায় রেখে আদালত উদয়ন গুহকে ৫ দিনের জেল হেফাজতে পাঠায়। এবং চিকিৎসকের রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় আদালত। আজ ২৯ শে জুন ফের আদালতে তোলা হয় উদয়ন গুহকে। কিন্তু চিকিৎসকের রিপোর্ট জমা না পড়ায় আগামীকাল ফের আদালতে তোলা হবে উদয়নকে।
আগামীকাল ফের আদালতে তোলা হবে উদয়নকে
চিকিৎসকের রিপোর্ট জমা না পড়ায় আজ পুলিশি হেফাজতের নির্দেশ মেলেনি। সুপারকে আগামীকালে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সরকারী আইনজীবী। ২৯ শে জুনের পর ৩০ শে জুন ফের আদালতে তোলা হবে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে। সূত্রের খবর, আগামীকাল ফের পুলিশি হেফাজতের আবেদন জানাবে তদন্তকারী আধিকারিকেরা। এখন দেখার কাল কি আদালত।