শপথ গ্রহন অনুষ্ঠানে তারকার মেলা
কাল ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ স্বয়ং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন-সহ গেরুয়া শিবিরি আরও অনেক নামী-দামি ব্যক্তি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিগ্রেড চত্বর। শহর কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
বিধানসভায় বদল:
বিজেপির এই জয়ের পর প্রশাসনিক স্তরেও রদবদল শুরু হয়েছে। ইতিমধ্যেই বিধানসভা থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেমপ্লেট সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন সরকারের আগমনে বিধানসভা ভবনকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে।
দুই উপ-মুখ্যমন্ত্রীর সম্ভাবনা:
সূত্র মারফত জানা যাচ্ছে, একক মুখ্যমন্ত্রী নয়, প্রশাসনিক কাজের ভারসাম্য বজায় রাখতে এবং আঞ্চলিক প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে রাজ্যে দুইজন উপ-মুখ্যমন্ত্রী থাকতে পারেন। এদের মধ্যে একজন উত্তরবঙ্গ এবং অন্যজন দক্ষিণবঙ্গ থেকে মনোনীত হতে পারেন। তবে তাঁদের নাম এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি।
শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, নতুন মন্ত্রিসভায় আর কোন কোন চমক থাকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ