Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাতিদার ঝড়ে উড়ে গেল গুজরাট, ফাইনালে RCB

RCB vs GT
RCB 

স্পোর্টস ডেস্ক, টিকেন বর্মন, সংবাদ একলব্য: আইপিএল ২০২৬ এর প্রথম কোয়ালিফায়ারে হিমাচলের ধর্মশালায় মুখোমুখি হয়েছিল টেবিল টপ দুই দল গুজরাট টাইটানস আর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে বোলিং করার সিদ্বান্ত নেন গুজরাট ক্যাপ্টেন শুভমান গিল । ব্যাটিং হাতে দুবার জীবন দান পেয়ে RCB ক্যাপ্টেন গুজরাটের কাল হয়ে দাঁড়ালো । প্রথম ইনিংসে RCB করে ২৫৪ রান , আইপিএল ইতিহাসে প্রথমবার নকআউট ম্যাচে এতগুলো রান হলো । রান তাড়া করতে নেমে গুজরাটের ব্যাটার দের নাকানি চোবানি খাওয়ালো আরসিবি বোলার-রা মাত্র ১৬২ রান করে ১০ উইকেট হারিয়ে । RCB ৯২ রানে ম্যাচ জিতে ফাইনাল এ উঠে গেলো তারা এখন তাকিয়ে থাকবে ২৯ তারিখে হওয়া দ্বিতীয় কোয়ালিফায়ারের উপর , যেই দল জিতবে তাদের সাথে ফাইনাল খেলবে RCB । গুজরাট ২৯ তারিখের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে ২৭ তারিখের এলিমিনেটরে জেতা দলের সাথে ।


ব্যাঙ্গালোরের ইনিংস

টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করলো আরসিবি । ৬ ওভারের পাওয়ারপ্লে তে ৭৬ রান তোলে ১ টি উইকেটের বিনিময়ে , উইকেট পরে ভেঙ্কটেশ আইয়ারএর , করে ৭ বলে ১৯ রান । কিং বিরাট কোহলি এবং দেবদত্ত পাদিকাল এর যুগলবন্দি আরসিবিকে এক মজবুত অবস্থায় পৌঁছে দেয় খেলার শুরুতে । ৯ নম্বর ওভারে জেসন হোল্ডার বল করতে নেমে পর পর বিরাট এবং পাদিকল দুজন কেই তুলে নেয় । কোহলি ২৫ বলে ৪৩ রান , পাদিকাল ১৯ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন। ফের দলের হাল ধরেন ক্রুনাল পান্ডিয়া এবং ক্যাপ্টেন রজত পতিদার । যদিও ১৪ নম্বর ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে ২ বার জীবন দান পান ক্যাপ্টেন পাতিদার আর সেটাই যেন কাল হলো গুজরাটের জন্য । ইনিংস শেষে পাতিদারের রান সংখ্যা দাঁড়ায় ৩৩ বলে ৯৩ রান । ক্রুণাল করেন ২৮ বলে ৪৩ রান আর দলীয় রান ২৫৪/৫ । রাবাদা ও হোল্ডার ২ টি করে উইকেট তুলে নেয় ।


গুজরাটের ইনিংস

২৫৪ রান তাড়া করতে নেমে গুজরাটের ভরসা যেন সেই প্রথম তিন গিল , সাই ও বাটলার কিন্তু নেমেই দুর্ঘটনার শিকার হন দুর্দান্ত ফর্মে থাকা অরেঞ্জ ক্যাপের অধিকারী সাই সুদর্শন ২.৩ ওভারে হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন মাত্র ১৪ রান করে । ঠিক পরের ওভারে ভুবেনেশ্বরের প্রথম বলে বোল্ডআউট হয়ে যায় শুভমান গিল করেন মাত্র ২ রান । জোশ বাটলার শুরুটা ভালোই করছিল , ৪.৫ ওভারে জোশ হ্যাজেলউডের করা বলে বোল্ড আউট হয়ে যেন গুজরাটের সব আশাই শেষ হয়ে যায় , তিনি করেন ১১ বলে ২৯ রান । পাওয়ারপ্লের লাস্ট ওভার করতে আসেন রসিক সালাম ডর আর এসেই যেন গুজরাটের কোমর ভেঙে দিল কোনো রান না দিয়েই তুলে নেয় নিশান্ত সিন্ধু আর জেসন হোল্ডার এর উইকেট । ৮.২ ওভারে ওয়াশিংটন সুন্দরের উইকেট তুলে নেয় জ্যাকব ডাফি । ১০.৩ ওভারে রশিদ খানের উইকেট নেয় জ্যাকব ডাফি। ১১.২ ওভারে রাবাদার উইকেট তুলে নেয় ক্রনাল পাণ্ডিয়া। রাহুল তেওয়াতিয়া দলের হাল ধরলেও তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না । ১৮.১ বলে ভূবেনেশ্বরের বলে ৪৩ বলে ৬৮ রান করে ক্যাচ আউট হয়ে যান । ১৯.৩ বলে লাস্ট উইকেট টি তুলে নেন ক্রুনাল। গুজরাট ২৫৪ তারা করতে নেমে ১৬২/১০ রানে অলআউট হয়ে যায় । জ্যাকব ডাফি ৩ টি , ভুবনেশ্বর , রসিক সালাম ডর ও ক্রুনাল ২ টি এবং হ্যাজলউড ১ টি উইকেট তুলে নেন ।


  • প্লেয়ার অফ দ্যা ম্যাচ - রজত পাতিদার
  • পার্পল ক্যাপ হোল্ডার - ভুবনেশ্বর কুমার
  • অরেঞ্জ ক্যাপ হোল্ডার - সাই সুদর্শন

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code