কলকাতা, সংবাদ একলব্য: মাধ্যমিকে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৯৬। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করল বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়। তিনি বীরভূম জেলার সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির হাইস্কুলের ছাত্র।
শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ ফল প্রকাশ করার পর থেকেই প্রিয়তোষের সাফল্যে খুশির হাওয়া পরিবার, স্কুল এবং গোটা জেলায়। প্রথম সারিতে জায়গা করে নিয়ে জেলার মুখ উজ্জ্বল করেছে সে। স্কুল সূত্রে জানা গিয়েছে, পড়াশোনার প্রতি ছোটবেলা থেকেই অত্যন্ত মনোযোগী ছিল প্রিয়তোষ। নিয়মিত অনুশীলন ও শিক্ষকদের পরামর্শ মেনেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন শিক্ষকরা।
এ বছরের মাধ্যমিকে মোট পাশের হার ৮৬.৮৩ শতাংশ। মেধাতালিকায় জায়গা পেয়েছে মোট ১৩১ জন পড়ুয়া। তার মধ্যেই দ্বিতীয় স্থান দখল করে নজর কেড়েছে বীরভূমের এই ছাত্র।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ