নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: নির্বাচনী ফলাফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। ভোট পরবর্তী হিংসার অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত দিনহাটা ২ নং ব্লকের বিভিন্ন এলাকা। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি শাসক শিবিরের।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে খবর, দিনহাটা ২ নং ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, একাধিক গ্রাম পঞ্চায়েত সদস্য সহ একাধিক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
ফলাফল ঘোষণার পর থেকেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে। বাড়িতে ভাঙচুর হচ্ছে বলে অভিযোগ। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ