Latest News

6/recent/ticker-posts

Ad Code

সোমবার প্রথম বার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক, নিরাপত্তা খতিয়ে দেখলো প্রশাসন

suvendu meeting at nabanna as CM first time

কলকাতা, সংবাদ একলব্য: সোমবার প্রথম বার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক আর সেই বৈঠক ঘিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলো প্রশাসন। মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথম বার নবান্নে যাবেন শুভেন্দু অধিকারী। বেলা ১২টা নাগাদ নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর। আর তাই নবান্নের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলো হাওড়া এবং কলকাতা পুলিশ।


রবিবার বেলা গড়াতেই কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার অখিলেশ চতুর্বেদী পৌঁছে যান নবান্নে। সঙ্গে ছিলেন পুলিশের বেশ কয়েক জন উচ্চ আধিকারিকও। প্রথমেই দুই সিপি-র নেতৃত্বে নবান্ন চত্বর খতিয়ে দেখে পুলিশ। যে ঘরে তিনি বৈঠক করবেন সেই ঘরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।


সোমবার রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে প্রথমে বৈঠক করবেন শুভেন্দু। তবে শুধু প্রশাসনিক পর্যালোচনা নয়, সোমবার আরও দু’টি বৈঠক করার কথা তাঁর। দুপুরে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। তার পরে বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও একটি বৈঠক রয়েছে শুভেন্দুর। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জ়োনের উচ্চপদস্থ আধিকারিকেরা।



শনিবার ব্রিগেডে রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি পাঁচজন মন্ত্রী হিসেবে শপথ নেন। দিলীপ ঘোষ, অগ্নি মিত্রা পাল, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। সূত্রের খবর সোমবার শুভেন্দু মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের শপথ গ্রহণ হতে পারে। 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code