Latest News

6/recent/ticker-posts

Ad Code

নকশালবাড়িতে অবৈধ অনুপ্রবেশ! এসএসবি-র জালে ২ থাইল্যান্ডের নাগরিক-সহ গ্রেফতার ৪

Naxalbari SSB arrests two Thai nationals for illegal infiltration, Crime News, North Bengal, নকশালবাড়ি, অবৈধ অনুপ্রবেশ, এসএসবি
নকশালবাড়িতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এসএসবি-র জালে ধৃতরা

অমিত বনিক, নকশালবাড়ি: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করতে গিয়ে সশস্ত্র সীমা বল বা এসএসবি (SSB)-র জালে ধরা পড়ল ২ থাইল্যান্ডের বাসিন্দা। তাদের সাহায্য করার অভিযোগে এক নেপালি ও এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির রথখোলা এলাকায়।

ধৃতদের পরিচয় ও উদ্দেশ্য

এসএসবি সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই থাইল্যান্ডের নাগরিকের নাম নুসরা কিংওয়ান এবং শাওনি চালাসিয়া। এছাড়াও ধৃত নেপালের বাসিন্দার নাম শ্রেষ্ঠ ভরটালি এবং ভারতীয় নাগরিকের নাম মহম্মদ সলেমান। অবৈধ অনুপ্রবেশের উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে এসএসবি-র অনুমান।

উদ্ধার নথিপত্র ও বাজেয়াপ্ত গাড়ি

তল্লাশি চালিয়ে আটকদের হেফাজত থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত একটি চারচাকার গাড়িও বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। এসএসবি জানিয়েছে, ধৃত দুই থাই নাগরিকের মধ্যে একজনের কাছে ভারতীয় ভিসা এবং অপরজনের কাছে ই-ভিসা ছিল। তবে নিয়মবহির্ভূতভাবে এবং অবৈধ পথে যাতায়াতের চেষ্টার জন্যই তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের পদক্ষেপ ও তদন্ত

সকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত চারজনকেই নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। পুলিশ জানিয়েছে, আজই ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। এই অনুপ্রবেশের পিছনে বড় কোনো আন্তর্জাতিক চক্র জড়িত রয়েছে কি না বা তাদের মূল উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উত্তরবঙ্গের ক্রাইম নিউজ এবং অন্যান্য সমস্ত ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

সাংবাদিক অমিত বনিক

সাংবাদিক - অমিত বনিক

জন্মসূত্রে জলপাইগুড়ির বাসিন্দা অমিত বনিক স্নাতক সম্পন্ন করার পর ২০১৫ সাল থেকে পেশাদার সাংবাদিকতার জগতে পা রাখেন। ২০২০ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত রয়েছেন। জলপাইগুড়ি শহর এবং এর আশেপাশের এলাকার তৃণমূল স্তরের খবর থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code