কলকাতা, সংবাদ একলব্য: আজ প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ৯টা ৩০-এ সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করলেন পর্ষদ সভাপতি। এবছর পরীক্ষা দিয়েছে ৯লক্ষ ৫৯ হাজার ৭৫৩। নিয়মিত পরীক্ষার্থী ৯,০১,৭২৪। ছাত্র ৪,২৩,১০৩। মেধাতালিকায় ১৩১ জন। প্রথম স্থানাধিকারী পেয়েছে ৯৯.৭১ শতাংশ। উত্তর দিনাজপুর থেকে। পাশের হার ৮৬.৮৩ শতাংশ।
কালিম্পং-এর জয়জয়কার
পাশের হারের নিরিখে প্রথম স্থানে কালিম্পং। যা শতাংশের হিসেবে ৯৫.১০। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা। ২০২৬ সালের ফলাফলে জেলাভিত্তিক সাফল্যের নিরিখে সবাইকে টেক্কা দিয়ে শীর্ষস্থান দখল করেছে উত্তরের জেলা কালিম্পং। এই জেলায় পাশের হার ৯৫.১০ শতাংশ। সাফল্যের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পূর্ব মেদিনীপুর (৯৪.৮২%) এবং কলকাতা (৯২.৩১%)।
মেধাতালিকা
এ বছর মেধাতালিকায় প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছে ১৩১ জন পড়ুয়া। উত্তর দিনাজপুরের ছাত্র অভিরূপ ভদ্র ৬৯৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ