Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামীকাল মাধ্যমিক রেজাল্ট, কীভাবে দেখবেন ফল?

How to check Madhyamik Result
মাধ্যমিক রেজাল্ট কবে?

কলকাতা, সংবাদ একলব্য: আগামীকাল ৮ই মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আগেই বিজ্ঞপ্তি দিয়ে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশর দিন তারিখ ঘোষণা করেছে সেই মতোই আগামীকাল প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল।



কখন দেখা যাবে ফল? 

শুক্রবার সকালেই মাধ্যমিক ২০২৬-এর ফলপ্রকাশ। সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ফলঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তার কিছু ক্ষণ পর থেকেই অনলাইনে ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা। এবছর ২রা ফেব্রুয়ারি শুরু হয়েছিলো মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পর্ষদের তরফে জানানো হয়, চলতি বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছিল। শুক্রবার সকল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষনা করা হবে। এরপর ১০:১৫ থেকে অনলাইনেই দেখা যাবে ফলাফল। সকাল সাড়ে ১০টায় ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে। সেখান থেকেই তা সংগ্রহ নেবে স্কুলগুলি।




কী ভাবে দেখবেন ফলাফল?

  • পরীক্ষার্থীদের প্রথমে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.wbbsedata.com বা www.wbbse.wb.gov.in-এ যেতে হবে।
  • হোমপেজে দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
  • নিজেদের রোল নম্বর, জন্মতারিখ-সহ প্রয়োজনীয় তথ্য দিলেই রেজাল্ট দেখা যাবে।
  • রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code