Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভয়াবহ অগ্নিকান্ড ওকড়াবাড়ী বাজারে, ভস্মীভূত বেশ কয়েকটি দোকান

ভয়াবহ অগ্নিকান্ড ওকড়াবাড়ীতে
ওকড়াবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড 

ওকড়াবাড়ী, সংবাদ একলব্য: ভয়াবহ অগ্নিকান্ড ওকড়াবাড়ী বাজারে। ওকড়াবাড়ী বাজার এলাকায় মেইন রোডে কংগ্রেস পার্টি অফিসের সামনে আগুনে ভস্মীভূত ৬টি দোকান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। 

পুড়ে ছাই দোকান 

জানা যায়, সকাল প্রায় সোয়া নয়টার নাগাদ কালো ধোঁয়ায় ঢেকে যায় দোকানের উপরিভাগ। কালো ধোঁয়া দেখে বাজারের জনতা আতঙ্কিত হয়ে পড়ে। ধীরে ধীরে বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণও ঘটে। একটি বাইকও ছিল দোকানে সেটিও পুড়ে যায়। 

ঘটনাস্থলে দমকল 

আগুন লাগার পরে পরেই খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড অর্থাৎ দমকল বাহিনীকে। দমকল বাহিনীর একটি গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে পরেই এসে পৌঁছায় আরও দুটি দমকল গাড়ি, পৌঁছায় একটি পুলিশের গাড়িও। তৎপরতার সাথে চলে আগুন নেভানোর কাজ। ওকড়াবাড়ী বাজার এলাকায় আগুন লাগার খবর পেয়ে ছুটতে থাকে জনতা। বহু মানুষ বাজার এলাকায় জমা হয় আগুন লাগার খবরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। 


স্থানীয়দের বক্তব্য 


উপস্থিত মানুষের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যের অভিভাবক মোফাজ্জল হোসেন জানান, প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুনে ভস্মীভূত হয়েছে দোকানগুলি। কোনো কিছুই বাকি নেই। অপর একজন পঞ্চায়েত সদস্যের অভিভাবক হাসানুরজ্জামান হক জানান, মোট ৬টি দোকান পুড়ে গেছে। বর্তমান সরকারকে সহযোগিতার আবেদন জানাবো। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code