BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের পক্ষ থেকে দিনহাটার নবনির্বাচিত বিধায়ক অজয় রায়কে সম্বর্ধনা জ্ঞাপন ও স্মারকলিপি প্রদান

Dinhata Railway Jatri Mancha, Memorandum to MLA Ajay Roy, Cooch Behar News Bengali, Local Train Demand, Flyover Issue, দিনহাটা রেল যাত্রী মঞ্চ
কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের পক্ষ থেকে দিনহাটার বিধায়ক অজয় রায়কে স্মারকলিপি প্রদান করছেন সংগঠনের আহ্বায়ক ড. রাজা ঘোষ

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের পক্ষ থেকে দিনহাটার নবনির্বাচিত বিধায়ক অজয় রায় মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। একটি সৌহার্দ্যমূলক পরিবেশে এই সভা বিধায়ক অজয় রায় মহাশয়ের বাড়িতেই সম্পন্ন হয়। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সাত দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি বিধায়ক মহাশয়ের হাতে তুলে দেওয়া হয়।

রেল যাত্রী মঞ্চের ৭ দফা মূল দাবি

স্মারকলিপিতে উল্লেখিত মূল দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • বামনহাট - শিলিগুড়ি জংশন লোকাল ট্রেন (ভায়া ধূপগুড়ি, ফালাকাটা, জলপাইগুড়ি) পুনরায় চালু করা।
  • দিনহাটা থেকে শিলিগুড়ি লোকাল ট্রেন পুনরায় চালু করা অথবা বাগডোগরা পর্যন্ত নতুন ফাস্ট ইন্টারসিটি ট্রেন প্রদান করা।
  • সাহেবগঞ্জ রোড রেলগেটের তীব্র যানজট থেকে মুক্তির জন্য অবিলম্বে ফ্লাইওভার বা আন্ডার পাস নির্মাণ করা।
  • বামনহাট - শিলিগুড়ি রুটে বর্তমানে চলাচলকারী ইন্টারসিটি এক্সপ্রেস (গড় গতিবেগ পঁচিশ কিলোমিটার/প্রতি ঘন্টা)-কে সমস্ত স্টপেজ সহ অল স্টপেজ লোকাল ট্রেন হিসেবে চালু করা।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃত্ব

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের আহ্বায়ক ড. রাজা ঘোষ, শ্যামল সাহা, চয়ন সরকার, তাপস বর্মন, জীবনকৃষ্ণ দেবনাথ, শিবানী দে, সুশান্ত সূত্রধর, প্রাণেশ কুমার সাহা, প্রদীপ দত্ত প্রমুখ।

রেল যাত্রী মঞ্চের এই দাবিগুলোকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক, নিউ গিতালদহ রেল‌ দাবি সমিতির সম্পাদক শিবানী দে এবং ধূপগুড়ি হিন্দু সংগঠনের রাজ্য কমিটির সভাপতি মনোরঞ্জন বর্মা সহ আরও অনেকেই।

দিনহাটা, কোচবিহার এবং উত্তরবঙ্গের সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে!

🌐 sangbadekalavya.in

সংবিধিবদ্ধ সতর্কীকরণ (Disclaimer): 'সংবাদ একলব্য' সর্বদা সঠিক এবং বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করতে বদ্ধপরিকর। এই প্রতিবেদনটি রেল যাত্রী মঞ্চের দেওয়া স্মারকলিপি ও দাবিসনদের ভিত্তিতে তৈরি। রেল পরিষেবা বা নতুন ট্রেন চালুর বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের ঘোষণাই চূড়ান্ত বলে গণ্য হবে।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

মন্তব্যসমূহ

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy