মায়াপুর ইসকনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গোমাতার পুজো এবং গো-সেবা করলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন, মায়াপুর: ক্ষমতায় আসার পর প্রথমবার মায়াপুর ইসকনে (Mayapur ISKCON) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে যজ্ঞ করলেন, পরবর্তীকালে গো-মাতার পুজো দিলেন এবং রাধামাধব বিগ্রহ দর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গো-মাতাকে পুজো দিলেন মুখ্যমন্ত্রী
মায়াপুর ইসকন মন্দিরে হেলিকপ্টারে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিপ্যাডে নেমে প্রথমে তিনি সরাসরি চলে যান মায়াপুর ইসকনের গোশালায়। সেখানে প্রথমে যজ্ঞ করেন। পরবর্তীকালে একাধিক গো-মাতাকে নিজে হাতে পুজো দেন এবং প্রসাদ খাওয়ান। এরপর তিনি সরাসরি চলে আসেন গোশালা কক্ষে। সেখানে কিছু সময় প্রসাদ গ্রহণ করেন তিনি।
রাধামাধবের দর্শন এবং উৎসবের মেজাজ
এরপর তিনি সরাসরি চলে যান মায়াপুর ইসকনের মূল মন্দির অর্থাৎ চন্দ্রোদয় মন্দিরে। সেখানে রাধামাধবের দর্শন করেন তিনি। কিছুক্ষণ পুজো দেওয়ার পর রাধামাধবকে প্রণাম করে পরবর্তীকালে মহারাজদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীর ইস্কন সফর ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই মায়াপুর মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী ইস্কনে পৌঁছোনোর আগে থেকেই সেখানে দৃশ্যত উৎসবের মেজাজ দেখা যায়। কীর্তনের তালে তালে শুভেন্দুকে স্বাগত জানানো হয় ইস্কনে।
রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই সফর
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ইস্কন সফরে গোমাতার সেবা এবং হোমযজ্ঞে অংশগ্রহণ দৃশ্যত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দৃশ্যত আধ্যাত্মিক এই সফরের রাজনৈতিক গুরুত্বও রয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কারণ, নির্বাচনের আগে গত ফেব্রুয়ারিতে মায়াপুরে ইস্কনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই সময়ে তাঁর সফরসঙ্গী ছিলেন শুভেন্দুও। ফলে মুখ্যমন্ত্রীর এই সফরকে বেশ গুরুত্ব সহকারে দেখছে রাজনৈতিক মহল।
রাজ্য রাজনীতির সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে!
🌐 sangbadekalavya.inসংবিধিবদ্ধ সতর্কীকরণ (Disclaimer): 'সংবাদ একলব্য' সর্বদা সঠিক এবং বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করতে বদ্ধপরিকর। এই প্রতিবেদনটি মুখ্যমন্ত্রীর মন্দিরে পরিদর্শনের একটি সাধারণ খবরের ভিত্তিতে তৈরি। প্রকাশিত খবরের রাজনৈতিক বিশ্লেষণের মতামত সংশ্লিষ্ট মহলের নিজস্ব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন