কলকাতা, সংবাদ একলব্য: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছাত্র অভিরূপ ভদ্র। রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির স্কুলের এই কৃতী ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৮। শতাংশের হিসেবে যা ৯৯.৭১।
অভিরুপের সাফল্যে উচ্ছ্বসিত সকলে
শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে ফল প্রকাশের পরই সামনে আসে অভিরূপের এই সাফল্যের খবর। জেলার পাশাপাশি গোটা রাজ্যেই এখন চর্চায় রায়গঞ্জের এই ছাত্র। পরিবারের সদস্য থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই উচ্ছ্বসিত অভিরূপের সাফল্যে।
সময় মেনে প্রস্তুতিতেই সাফল্য
স্কুল সূত্রে জানা গিয়েছে, শুরু থেকেই অত্যন্ত নিয়মিত ও মনোযোগী ছাত্র ছিল অভিরূপ। পড়াশোনার পাশাপাশি সময় মেনে প্রস্তুতি নেওয়াতেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন শিক্ষকরা। ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যা বইছে তার বাড়িতে।
বাবা নেই, মা-ই ভরসা অভিরুপের
পরিবার বলতে মা-ই ভরসা। ইন্দ্রাণী চৌধুরী ভদ্র কাজ করেন রায়গঞ্জ হাসপাতালের স্টাফ নার্স পদে। ভাই-বোন নেই অভিরূপের। একাই ছেলেকে মানুষ করেছেন ইন্দ্রাণী।
সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় অভিরুপ
অভিরূপ স্বপ্ন আইআইটি থেকে পড়ার। নিজেকে সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে দেখতে চায় সে। তাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। উচ্চ মাধ্যমিক স্তর থেকে আরও বেশি করে পড়াশোনায় মন দিতে চায় অভিরূপ।
এ বছর মাধ্যমিকে মোট পাশের হার ৮৬.৮৩ শতাংশ। মেধাতালিকায় স্থান পেয়েছে মোট ১৩১ জন পড়ুয়া। তার মধ্যেই সবার শীর্ষে উঠে এল রায়গঞ্জের অভিরূপ ভদ্রের নাম।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ