BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

বাতিল ভোটারদের নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

SIR case hearing on supreme court
বাতিল ভোটারদের নিয়ে বড় নির্দেশ সুপ্রিমকোর্টের 

বাতিল ভোটারদের নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের। নির্বাচনের দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনাল যে বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি করে নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে, তাঁরা ভোট দিতে পারবেন। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। 

কি জানালো সুপ্রিমকোর্ট


এদিন সুপ্রিম কোর্ট জানায়, প্রথম দফার ভোট ২৩শে এপ্রিল। ২১ শে এপ্রিলের মধ্যে যাদের নাম বিবেচনাধীন তালিকায় আছে তাঁদের মধ্যে যারা ট্রাইব্যুনালে ছাড়পত্র পাবে তাঁরা ভোটদান করতে পারবে। দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে এই সময় সীমা ২৭ তারিখ পর্যন্ত। তবে ট্রাইবুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে, তাঁরা ভোট দিতে পারবেন না। 

বিশেষ ক্ষমতা প্রয়োগ সুপ্রিম কোর্টের


প্রার্থীদের মনোনয়ন জমা করার শেষ দিনে ভোটার তালিকা ‘ফ্রিজ়’ করে দেয় কমিশন। সেই তালিকা অনুযায়ী ভোটদান করতে হতো ভোটারদের। কিন্তু এবার বিশেষ ক্ষমতা প্রয়োগ করল সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, ভোটদানের দু’দিন আগে পর্যন্ত যে বিবেচনাধীন ভোটারদের আবেদন নিষ্পত্তির পরে নাম তালিকায় তোলার জন্য ছাড়পত্র দেবে ট্রাইবুনাল, তাঁরাও ভোট দিতে পারবেন। 



রাজ্যে বিবেচনাধীন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের মধ্যে ২৭ লক্ষের নাম বাদ পড়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। সেই ট্রাইবুনাল গঠিত হয়েছে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে। এসআইআর সংক্রান্ত ‘আপিল ট্রাইবুনাল’-এর দফতরে বসছেন ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি। তাঁরা ট্রাইবুনালে আবেদনকারীদের নথি খতিয়ে দেখছেন। 

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy