সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:- এস আই আর এ নাম না থাকায় এবার রাজনৈতিক নেতাদের গ্ৰামে প্রবেশ নিষিদ্ধ করলো কুসুম গ্ৰামের বাসিন্দারা।আর এতেই তোলপাড় শুরু হয়েছে গোটা রাজনৈতিক মহলে।
৩০০-এর বেশি নাম বাদ পড়েছে SIR-এ
পূর্ব বর্ধমানে কুসুম গ্ৰাম। মন্তেশ্বর ব্লকের এই গ্ৰামেই বসবাস করেন কয়েক হাজার মানুষ। আর এই অঞ্চলের বুথ পিছু প্রায় তিনশোরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে এসআইআর এ। নির্বাচন কমিশনের এসআইআর এর তালিকায় নাম না থাকায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে এই এলাকার ভোটারদের।এস আই আর এর তালিকায় পূনরায় নাম সংশোধনের জন্য কোনো রাজনৈতিক দলকে পাশে না পাওয়ায় এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।
গ্ৰামের প্রবেশ দ্বার গুলোতে বড়ো বড়ো পোস্টার
গ্ৰামের প্রবেশ দ্বার গুলোতে বড়ো বড়ো পোস্টারে লেখা আছে সতর্কীকরণ ও গন বিজ্ঞপ্তি। কুসুম গ্ৰাম মন্তেশ্বর বিধানসভা।এরপর লেখা আছে আগে ভোটার লিস্ট সংশোধন তারপরে গ্ৰামে প্রবেশ। রাজনৈতিক নেতাদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। যতদিন না পর্যন্ত ভোটার লিস্টের নাম ও তথ্যের যথাযথ সংশোধন হচ্ছে ততদিন পর্যন্ত কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না।
সমাধান না হওয়া পর্যন্ত অনড় গ্রামবাসী
নাম বাদ যাওয়া বিজেপি ও কমিশনের চক্রান্ত দাবি জেলা পরিষদ সদস্যের
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য আজিজুল হক বলেন, এটা সম্পূর্ণ বিজেপি ও নির্বাচন কমিশনের চক্রান্ত। এসআইআর-এ বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নাম বাদ গেছে।আমরা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের নির্দেশ মতো সকলের নাম তালিকাভুক্ত করার প্রক্রিয়া চালু করেছি। প্রতিটি অঞ্চলেও অনলাইনের মাধ্যমে এই প্রক্রিয়া চালু করা হয়েছে। এতো কিছুর মধ্যেও আমরা দেখলাম কয়েকটি গ্রামের বেশ কয়েক জায়গায় এই ধরনের পোস্টার পরেছে তবে এটা কিছু উস্কানি মূলক মানুষের উস্কানিতে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন মানুষেরাই এই কাজ করছে বলে জানান তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ