BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

বৃষ্টির সঙ্গে দোসর ঝড় ও বজ্রপাত! উত্তরবঙ্গের চার জেলায় আবহাওয়া দফতরের কড়া সতর্কতা

North Bengal Weather Update, Rain Thunderstorm Alert, Cooch Behar Weather, Jalpaiguri Rain, Alipurduar Weather, North Dinajpur, উত্তরবঙ্গ আবহাওয়া, বৃষ্টির সতর্কতা
উত্তরবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

শিলিগুড়ি, সংবাদ একলব্য: রাজ্যজুড়ে একদিকে তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা, আর এর মাঝেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সুখবর দিল আবহাওয়া দফতর। তবে বৃষ্টির পাশাপাশি মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় (গ্রামীণ কৃষি মৌসম সেবা কেন্দ্র) এবং ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগের (আইএমডি) যৌথ বুলেটিন অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় পরিবর্তনশীল আবহাওয়া বিরাজ করবে।

একনজরে উত্তরবঙ্গের ৪ জেলার আবহাওয়ার পূর্বাভাস (১ থেকে ৫ মে):

সামগ্রিক পরিস্থিতি: আগামী ১ থেকে ৩ মে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে। তবে ৪ ও ৫ মে আকাশ আংশিক পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিনগুলিতে বাতাসের বেগ ঘণ্টায় ৫ থেকে ২৪ কিলোমিটারের মধ্যে ওঠানামা করতে পারে।

১. কোচবিহার:

  • বৃষ্টির সম্ভাবনা: ১ থেকে ৩ মে এবং ৫ মে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪ মে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
  • সতর্কবার্তা: ১, ৪ ও ৫ মে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে ২ মে অতি ভারী বৃষ্টি এবং ৩ মে ভারী বৃষ্টির সঙ্গে ঝড় ও বজ্রপাতের কড়া সতর্কতা জারি করা হয়েছে।
  • তাপমাত্রা: সর্বোচ্চ ২৬-২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০-২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

২. জলপাইগুড়ি:

  • বৃষ্টির সম্ভাবনা: ১ থেকে ৩ মে এবং ৫ মে মাঝারি বৃষ্টি ও ৪ মে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
  • সতর্কবার্তা: ১ ও ৪ মে ভারী বৃষ্টি এবং ২ ও ৩ মে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ৫ মে-ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে।
  • তাপমাত্রা: সর্বোচ্চ ২৫-২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯-২০ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।

৩. আলিপুরদুয়ার:

  • বৃষ্টির সম্ভাবনা: ১ থেকে ৩ মে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪ ও ৫ মে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
  • সতর্কবার্তা: ১ ও ৪ মে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। ২ ও ৩ মে অতি ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সতর্কতা রয়েছে। ৫ মে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা।
  • তাপমাত্রা: সর্বোচ্চ ২৬-২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০-২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

৪. উত্তর দিনাজপুর:

  • বৃষ্টির সম্ভাবনা: ১ থেকে ৩ মে মাঝারি বৃষ্টি এবং ৪ ও ৫ মে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
  • সতর্কবার্তা: ১ থেকে ৫ মে অর্থাৎ টানা পাঁচ দিনই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে এই জেলায়।
  • তাপমাত্রা: সর্বোচ্চ ২৬-২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০-২১ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া এবং লোকাল খবরের সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy