নন্দীগ্রাম, সংবাদ একলব্য: উত্তপ্ত নন্দীগ্রাম,তৃণমূল কর্মীদের মারধোর,বাড়ি ভাংচুরের অভিযোগ বিজেপির দিকে,পাল্টা বিজেপি কর্মীদের মারধোর করেছে তৃণমূল কর্মীরা অভিযোগ বিজেপির।
রাত পোহালেই নির্বাচন তার আগে আবারো উত্তপ্ত হয়ে উঠল হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়কাণ্ডপসরা 51 এবং 52 নম্বর বুথে তৃণমূল এবং বিজেপি উভয়ে উভয়ের দিকে মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলল।
তৃণমূলের অভিযোগ
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, "গত কাল রাতে স্থানীয় বিজেপি নেতা মধু সুদন সাহুর নেতৃত্বে বিজেপির দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনী কে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীদের বাড়ি, টোটো ভাংচুর করে,এমন কি বাড়ীর আলমারির লকার ভেঙে গহনা লুট করে।রাস্তায় লাগানো তৃণমূল কংগ্রেসের পতাকা,বন্যার ফেস্টুন, ছিঁড়ে দেয়।ব্যাপক মারধর করে বলে অভিযোগ"।
বিজেপির অভিযোগ
অপর দিকে বিজেপি অভিযোগ করছে, মঙ্গল মাইতি নামের এক বিজেপি কর্মীকে কাণ্ডপসরা মালাকার মোড়ে ব্যাপক মার ধর করেছে,তার স্পেইনাল কড ভেঙে গিয়েছে"।
তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পবিত্রকর অভিযোগ করেন "এরা হেরে যাবার ভয়ে আমাদের কর্মীদের ওপর এভাবে অত্যাচার করছে"।
সব মিলিয়ে আবারও উতপ্ত রাজ্য রাজনীতির হটস্পট কেন্দ্র নন্দীগ্রাম।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ