Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ে NSS-র স্পেশাল ক্যাম্প পরিদর্শনে সংসদ সভাপতি পার্থ কর্মকার

WBCHSE President Partha Karmakar inspects Special camp at Okrabari Alabakash High School, NSS camp, Cooch Behar education news, শিক্ষা সংবাদ, ওকড়াবাড়ী, এনএসএস ক্যাম্প, সংবাদ একলব্য
ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ে NSS-এর স্পেশাল ক্যাম্পে প্রদীপ প্রজ্জ্বলন করছেন সংসদ সভাপতি পার্থ কর্মকার

আরিফ হোসেন, ওকড়াবাড়ী, সংবাদ একলব্য: ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ে সাত দিনের স্পেশাল ক্যাম্প পরিদর্শন করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি পার্থ কর্মকার। জাতীয় সেবা প্রকল্পের (NSS) অধীনে ২৩ শে মার্চ থেকে শুরু হওয়া এই স্পেশাল ক্যাম্প ঘিরে প্রথম থেকেই বেশ উন্মাদনা ছিল ছাত্রছাত্রীদের মধ্যে। আর চতুর্থ দিনে সেই উন্মাদনা যেন আরও একধাপ বেড়ে গেল খোদ সভাপতির আগমনে।

প্রদীপ প্রজ্জ্বলন ও বিশেষ সংবর্ধনা

এদিন বিকেলে ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ে পৌঁছান উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। তাঁর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী শিক্ষিকা সাথী কর্মকার সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বিদ্যালয়ে পৌঁছাতেই ঐতিহ্যবাহী বৈরাতি নৃত্য ও ক্ল্যাপিংয়ের মাধ্যমে সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর বিদ্যালয়ের মুক্তমঞ্চে অতিথি বরণ পর্ব শেষ করে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় এদিনের মূল অনুষ্ঠান। বিদ্যালয়ের তরফে সভাপতিকে বিশেষ সম্মাননা পত্রের পাশাপাশি স্থানীয় সংস্কৃতির প্রতীক হিসেবে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র 'দোতারা' উপহার দেওয়া হয়।

বিশিষ্ট জনেদের উপস্থিতি ও ছাত্রছাত্রীদের উন্মাদনা

এদিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নবীউল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির হোসেন, শিক্ষক অমিত দাস, আব্দুর রহিম, হিতেন বর্মন, অরুন রায় সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা। সভাপতির আগমন ঘিরে ক্যাম্পের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুরো অনুষ্ঠান পর্বটি পরিচালিত হয়, যা দেখে সভাপতি নিজেও বেশ খুশি হন।

আগামী দিনে আরও কর্মসূচির বার্তা

অনুষ্ঠানে নিজের বক্তব্যে ছাত্রছাত্রীদের সঠিক দিশায় চলার বার্তা দেন সভাপতি পার্থ কর্মকার। সমাজ গঠনে জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে বিষয়েও তিনি বিস্তারিত আলোকপাত করেন। তিনি আশ্বাস দেন যে, আগামী দিনে এই প্রকল্পের অধীনে শিক্ষাক্ষেত্রে আরও একাধিক গঠনমূলক কর্মসূচি আসতে চলেছে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তথা বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নবীউল ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করে জানান, "সাতদিনের এই স্পেশাল ক্যাম্পে সভাপতি পার্থ কর্মকার মহাশয় আসায় আমরা অত্যন্ত আনন্দিত। তিনি পুরো ক্যাম্প পরিদর্শন করেছেন এবং সবটা দেখে খুব খুশিও হয়েছেন। আগামী দু'দিন ক্যাম্পের বাকি কর্মসূচিগুলো আমরা আরও সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব বলে আশাবাদী।"

স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচবিহার জেলার যাবতীয় খবরের ব্রেকিং আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

মুখ্য সম্পাদক আরিফ হোসেন

মুখ্য সম্পাদক - আরিফ হোসেন

আরিফ হোসেন 'সংবাদ একলব্য'-এর প্রধান সম্পাদক (Editor-in-Chief)। শিক্ষাগত দিক থেকে বিজ্ঞানের ছাত্র আরিফ কৃতিত্বের সাথে এম.এসসি (M.Sc) এবং বি.এড (B.Ed) ডিগ্রি অর্জন করেছেন। কোচবিহারের দিনহাটার বাসিন্দা আরিফ ২০১৮ সাল থেকে এই পোর্টালের সাথে যুক্ত এবং ২০২০ সালের মে মাস থেকে প্রধান সম্পাদকের গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছেন।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code