Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল চার প্রার্থী

রাজ্যসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের চার প্রার্থী

তৃণমূলের রাজ্যসভা প্রার্থী রাজীব কুমার বাবুল সুপ্রিয় কোয়েল মল্লিক মেনকা গুরুস্বামী

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজ্যসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের চার প্রার্থী। আজ বিধানসভায় গিয়ে তাঁরা নিজেদের মনোনয়নপত্র পেশ করেন। তৃণমূল কংগ্রেসের তরফে এবার রাজ্যসভায় বড় চমক দেওয়া হয়েছে। প্রার্থী তালিকায় রয়েছেন— রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়, জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী।

রাজীব কুমার: "আমি যার যোগ্য আমি তাই পেয়েছি"

রাজীব কুমার তৃণমূল রাজ্যসভা প্রার্থী

মনোনয়ন জমা দিয়ে সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার বলেন, "এটা আমার জন্য বড় সম্মান। মাদার টেরেসাকে উদ্ধৃত করে বলছি, আমি যার যোগ্য আমি তাই পেয়েছি। এই সুযোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।"

মেনকা গুরুস্বামী: "সংবিধান মেনে কাজের লড়াই"

মেনকা গুরুস্বামী তৃণমূল রাজ্যসভা প্রার্থী

মেনকা গুরুস্বামী জানান, ”আমি সংবিধান মেনে কাজ করার পক্ষে, সে সংসদ হোক বা আদালত। সংবিধান মানুষকে সমানাধিকার দেয়। সেই লড়াইয়ের জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। উচ্চ কক্ষে সংবিধানের আদর্শ রক্ষায় কাজ করে যাব।”

বাবুল সুপ্রিয়: "মানুষের রিকোয়েস্ট নিয়ে পারফর্ম করব"

বাবুল সুপ্রিয় রাজ্যসভা প্রার্থী তৃণমূল

বাবুল সুপ্রিয় বলেন, “আগে রিকোয়েস্ট আসত গানের, সেখানে পারফর্ম করতাম। এখন দিদি ও অভিষেক আমার ওপর ভরসা করেছেন। মানুষের জন্য পারফর্ম করব। মানুষের অভাব-অভিযোগ মেটানোই হবে প্রধান লক্ষ্য।”

কোয়েল মল্লিক: "চিরকাল মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম"

কোয়েল মল্লিক তৃণমূল প্রার্থী রাজ্যসভা

প্রথমবার সংসদীয় রাজনীতির আঙিনায় পা রেখে কোয়েল মল্লিক বললেন, ”দিদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। আমি চিরকাল মানুষের জন্য সরাসরি কাজ করতে চেয়েছিলাম। আজ সেই সুযোগ ও দায়িত্ব আমি পেলাম। নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code