কলকাতা, সংবাদ একলব্য: অবশেষে অপেক্ষার অবসান, প্রকাশিত হলো প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary Voter List)। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই সাপ্লিমেন্টারি তালিকা। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের সিইও (CEO West Bengal)-র ওয়েবসাইটেও এই লিস্ট পাওয়া যাবে। তবে কতজন এই লিস্টে টিকল আর কতজনের নাম বাদ গেল, তা আজ জানা যাচ্ছে না। বিস্তারিত পরিসংখ্যান জানা যাবে আগামীকাল।
কোথায় ও কীভাবে দেখবেন সাপ্লিমেন্টারি লিস্ট?
অনলাইনে একাধিক সরকারি ওয়েবসাইটে সাপ্লিমেন্টারি তালিকা দেখা যাবে। সাধারণ মানুষ নিজের নাম চেক করার জন্য নিচের ওয়েবসাইটগুলি ব্যবহার করতে পারেন:
এছাড়াও নির্বাচন কমিশনের অফিশিয়াল ECI Net অ্যাপের মাধ্যমেও আপনি এই সাপ্লিমেন্টারি তালিকা এবং নিজের নাম চেক করতে পারবেন।
কতজনের নাম সংযোজন, কতজন বাদ?
কত জনের নাম সংযোজন হলো আর কত জনের নাম বাদ গেল? এই বিষয়টা এই মুহূর্তে পরিষ্কার নয়, তবে আগামীকাল বিস্তারিত জানা যাবে। প্রায় ৬০ লক্ষ নাম বিবেচনার তালিকায় ছিল। সেই নামগুলোর মধ্যে ঠিক কতজন বাদ পড়ল, সেটাই এখন দেখার বিষয়। সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ। জাতীয় কমিশন সূত্রে খবর, বিবেচনাধীন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে সূত্রের খবর।
নাম বাদ গেলে কী উপায়?
তালিকা থেকে নাম বাদ পড়লে বা কোনো আপত্তি বা অভিযোগ থাকলে, তা জানানোর জন্য রাজ্যের ২৩টি জেলায় ১৯টি ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। সেখানে আবেদন করা যাবে। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, তার জন্য জেলাশাসক (DM), এসপি (SP) এবং সিপি (CP)-দের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সর্তক থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
ভোটার লিস্ট এবং বিধানসভা নির্বাচনের সমস্ত ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ