রাজ আমলের হেরিটেজ স্নানাগার পুনরুদ্ধার করল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ
| রাজ আমলের হেরিটেজ স্নানাগার পুনরুদ্ধার করছে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সদস্যরা কোচবিহারের বলরামপুর এলাকায় |
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহারের বলরামপুর এলাকায় রাজ আমলের স্নানাগার পুনরুদ্ধার করল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ।কোচবিহারের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে বড় পদক্ষেপ নিল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা রাজ আমলের একটি হেরিটেজ স্নানাগার পুনরুদ্ধার করল সংগঠনের সদস্যরা। রবিবার বলরামপুর এলাকায় এই ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হয়।
রাজ আমলের হেরিটেজ স্নানাগার উদ্বধারে বলরামপুর বাজারে জড়ো হন সংগঠনের সদস্যরা
পূর্ব ঘোষণা অনুযায়ী কোচবিহারের রাজবংশীয় ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধারের দাবিতে রবিবার বেলা প্রায় ১২টা নাগাদ বলরামপুর বাজার এলাকায় জড়ো হন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সদস্যরা। এরপর তারা দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা রাজ আমলের ঐতিহাসিক স্নানাগারটি পুনরুদ্ধারের উদ্যোগ নেন।
দখলদারদের বাধা, উত্তেজনা এলাকায়
অভিযোগ, ওই সময় স্নানাগারটির দখলদারকারীরা পুনরুদ্ধারের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ইচ্ছাকৃতভাবে কিছু মহিলাকে সামনে এগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।
ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শেষ পর্যন্ত ঐতিহাসিক স্নানাগারটি পুনরুদ্ধার করতে সক্ষম হন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সদস্যরা।
ঐতিহ্য রক্ষায় কঠোর বার্তা সংগঠনের
এই ঘটনায় খুশি সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন, রাজ আমলের ঐতিহাসিক স্থাপত্য ও ঐতিহ্য রক্ষায় তাদের এই অভিযান ভবিষ্যতেও চলবে। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভবিষ্যতে যদি কেউ এই ধরনের ঐতিহাসিক স্থাপত্য দখলের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
স্থানীয়দের একাংশও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, কোচবিহারের রাজবংশীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ